| লেখক | হরিশংকর জলদাস |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 14, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | Unknown Cover |
যুদ্ধ সবসময় অকল্যাণ ডেকে ‘আনে না, কল্যাণও বয়ে আনে। উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। বাংলাদেশের কথাসাহিত্যিকদের সবাই মুক্তিযুদ্ধকে নিয়ে গল্প-উপন্যাস লিখেছেন। হরিশংকর জলদাসও এর ব্যতিক্রম নন। তাঁর মুক্তিযুদ্ধের উপন্যাসের নাম ‘দহনকাল’। বহু প্রশংসিত ও পুরস্কৃত উপন্যাস এটি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লিখা তাঁর গল্পের সংখ্যা পাঁচটি। এই পাঁচটি গল্প নিয়ে ‘আহব ইদানীং’। এই গল্পসমূহে একাত্তর বা তার পরবর্তী ‘সময়কাল, মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের ঘিরে অন্যান্য মানুষজন, সমাজ, রাজনীতি- এসব অতি বিশ্বস্ততার সঙ্গে উপস্থাপিত হয়েছে। এই চরিত্র, এই যুদ্ধ এবং এই সময়কাল যে গল্পকারের চেনা! গল্পের ভাষা ভানহীন। ছোট ছোট বাক্যে গল্পের শরীর নির্মিত। গল্প পাঠশেষে পাঠক আত্মজিজ্ঞাসার মুখোমুখি হবেন অবশ্যই।