Whatsapp: +8801567808596

  |  

Track Order

'আহলে কুরআন' মতবাদ

'আহলে কুরআন' মতবাদ

৳160
মুসলমানদের জন্য কুরআন কারীমের পাশাপাশি মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস অনুসরণ অত্যাবশ্যকীয়— এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামা‘আর ইমামদের মধ্যে কখনোই কোনো দ্বিমত ছিল না। অথচ ইতিহাস বলছে, এমন মতবাদের জন্ম বহু আগেই। তখন থেকেই কিছু মানুষ
  লেখক   মাওলানা ইরফান জিয়া
  প্রকাশনী

 সিলসিলাহ প্রকাশন

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   192
  Cover Type   হার্ড কভার

মুসলমানদের জন্য কুরআন কারীমের পাশাপাশি মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস অনুসরণ অত্যাবশ্যকীয়— এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামা‘আর ইমামদের মধ্যে কখনোই কোনো দ্বিমত ছিল না। অথচ ইতিহাস বলছে, এমন মতবাদের জন্ম বহু আগেই। তখন থেকেই কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস অনুসরণে অস্বীকৃতি জানিয়ে আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আর পরিভাষায় যাকে ‘ফিতনায়ে ইনকারে হাদীস’ বা ‘হাদীস অস্বীকারের ফিতনা’ বলা হয়। আলোচ্য গ্রন্থটিতে পাঠক একেবারে প্রাচীনকাল থেকে বর্তমান বাংলাদেশ পর্যন্ত হাদীস অস্বীকারের ইতিহাস সম্পর্কে মৌলিক ধারণা লাভ করতে পারবেন। পাশাপাশি এই গ্রন্থ স্পষ্ট করা হয়েছে— নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস সম্পর্কে কুরআনের বক্তব্য কী? কুরআনের নির্দেশনা অনুযায়ী হাদীস প্রসঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আর অনুসারীদের আকীদা ও কর্তব্য কী হওয়া উচিত? হাদীস ছাড়া কুরআনের অনুসরণ আদৌ সম্ভব কি না? আহলে কুরআন মতবাদের অনুসারীরা নিজেদের দাবি প্রমাণ করতে গিয়ে কুরআন হাদীস এবং বিবেকপ্রসূত যেসব বিকৃত দলীল উপস্থাপন করে থাকে, সেসব দলীলের সুস্পষ্ট বিশ্লেষণের পাশাপাশি হাদীস অস্বীকারকারীরা যে মূলত কুরআনকেই অস্বীকার করছে সেটাও প্রমাণ করা হয়েছে এই গ্রন্থে। আশাকরি, ইনকারে হাদীসের মৌলিক ও প্রাথমিক বিষয়াবলি জানতে গ্রন্থটি সর্বস্তরের পাঠককেই সহযোগিতা করতে পারবে, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।