| লেখক | মাওলানা ইবরাহিম খলিল |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 144 |
| Cover Type | হার্ড কভার |
আকাবিরের ইলম সাধনা, বইটি সম্পর্কে লেখকের মূল্যায়ণ: গ্রন্থটি একটি প্রেরণার ফলশ্রুতি; যে প্রেরণা আমি লাভ করেছি ‘তালিবে ইলমের জীবন গঠন’ লিখতে গিয়ে। বইটি লিখতে গিয়ে আমাকে অনেক কিতাব পড়তে হয়েছে। সেখানে দেখি আকাবিরের ইলম সাধনার বিস্ময়কর সব গল্প। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, শত শত বছরের ব্যবধানে গল্পগুলো খুবই সংক্ষিপ্ত আকারে স্থান পেয়েছে কিতাবের পাতায়। গল্পগুলো এতই সংক্ষিপ্ত যে, তাতে ঘটনার মূল আবেদন ক্ষুণ্ণ হয়, প্রাণ-প্রেরণা নষ্ট হয়। তখনি মনে হয়েছে, এসব জীবন গঠনমূলক গল্পের মূল থিমটা ধরে রেখে যদি কিছুটা বিশদ আকারে লেখা যেতো, কল্পনা ও সাহিত্যের মাধুরি মিশিয়ে পরিবেশন করা যেতো, তাহলে গল্পগুলো আরো উদ্দীপক ও প্রেরণাদায়ক হতো। এই চিন্তা থেকেই লেখা হয়েছে আকাবিরের ইলম সাধনা গল্প ও শিক্ষা। এখানে স্থান পেয়েছে ৫১ টি বাস্তব ঘটনার আলোকে রচিত সৃজনশীল গল্প।