Whatsapp: +8801567808596

  |  

Track Order

আমার নামাজের সূরা

আমার নামাজের সূরা

৳360
৳180
গত শতাব্দীর অন্যতম বড় মনীষী, বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মাদ মানযূর নোমানী রহ. এর বিশেষ উল্লেখযোগ্য একটি কীর্তি হলো, তিনি এতদাঞ্চলের সাধারণ মানুষদের জন্য সরাসরি কুরআন-হাদীসের বাণী ও বার্তাকে তাদের মন-মানস, চিন্তা ও মেধার উপযোগী করে অত্যন্ত সহজ
  লেখক   মাওলানা মোহাম্মাদ মনজুর নোমানী রহ.
  প্রকাশনী

 দারুল ফিকর

  সংস্করণ   April 29, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   160
  Cover Type   Unknown Cover

গত শতাব্দীর অন্যতম বড় মনীষী, বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মাদ মানযূর নোমানী রহ. এর বিশেষ উল্লেখযোগ্য একটি কীর্তি হলো, তিনি এতদাঞ্চলের সাধারণ মানুষদের জন্য সরাসরি কুরআন-হাদীসের বাণী ও বার্তাকে তাদের মন-মানস, চিন্তা ও মেধার উপযোগী করে অত্যন্ত সহজ-সাবলীল ভাষায়, দৃঢ়-সংহত ও আবেদনপূর্ণ উপস্থাপনায় কুশলতা ও পারঙ্গমতার সাথে পরিবেশন করেছেন। এই ধারায় হযরতের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তাঁর কুরআন মাজীদের দরসমালার সংকলন। কুরআনের বাণী ও বার্তা, কুরআনের মর্ম ও শিক্ষা একজন মুমিনের হৃদয়ঙ্গম করার জন্য এই দরসমালা সত্যি অসাধারণ একটি সংকলন। সুন্নত ও নফল নামাজে যারা কুরআন মাজীদের শেষের ছোট ছোট সূরাগুলো প্রায়ই তিলাওয়াত করে থাকেন, ফরয নামাজে ইমাম সাহেবানের সুমধুর কণ্ঠে এই সূরাগুলো বিভিন্ন সময় শ্রবণ করে থাকেন, এই কিতাবটি আশা করা যায় তাদের জন্য কুরআনের বুঝ ও উপলব্ধি অন্তরে ধারণ করার ক্ষেত্রে, কুরআনের নূর ও হেদায়েত কলবে জাগ্রত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তা ছাড়া কিতাবটির সহজ-সাবলীল উপস্থাপন-ভঙ্গি, হৃদয়স্পর্শী আবেদনপূর্ণ বর্ণনাভঙ্গি, সাথে সাথে ইলম ও রুহানিয়াতে পরিপূর্ণ, দরদ ও ফিকিরে ভরপুর একেকটি আলোচনা যেকোনো হৃদয়বান পাঠককে কুরআনের আলোকিত রসদে সমৃদ্ধ করবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।