| লেখক | নিকলাই নোসভ |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 20 |
| Cover Type | পেপার ব্যাক |
নীল ঝুমকো,তুহিনা আর আনাড়ি রাস্তায় বের হল। রাস্তার দু’পাশে চলে গেছে সরু সরু বেতের বোনা বেড়া। বেড়ার ওধারে দেখা যাচ্ছে সুন্দর ছোট ছোট ঘরবাড়ি আর সবুজ রঙের ছাদ। বাড়িগুলোর মাথা ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেছে বিশাল বিশাল আপেল,নাশপাতি আর মিষ্টি নারকেলী কুলের গাছ। বাড়ির উঠোনে রাস্তায়—সব জায়গায় এই সব গাছ গজিয়েছে। গোটা শহরটা গাছপালার সবুজ টোপরে ঢাকা,তাই তার নাম হয়েছে সবুজপুর ।