| লেখক | ইবনুল জাওযি রহিমাহুল্লাহ |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 208 |
| Cover Type | Unknown Cover |
ছোট্ট একটি জীবন। এই সামান্য সময়টুকু ঘিরেই মানুষের কত আয়োজন, কত ব্যস্ততা! ফাগুনের রোদমাখা সকাল, হেমন্তের পাতা ঝরা বাতাস, শীতের কুয়াশা আর বর্ষার অবিরাম ধারা, সবই সময়ের আবর্তে আসে ও মিলিয়ে যায়। এই বৈচিত্র্য কখনো স্থায়ী হয় না। সময়ের কফিন ফুরিয়ে গেলে, জীবনের সব চমক আর আয়োজন নিছক ক্ষণস্থায়ী এক মায়া মাত্র। তবুও এই অস্থায়ী জীবনের মোহে পড়ে মানুষ ছুটে চলে অবিরাম। ব্যস্ততার হাওয়ায় হারিয়ে ফেলে নিজের আত্মপরিচয়। ডুবে যায় দুনিয়ার চাকচিক্যে। আস্তে আস্তে নিজেকে আবিষ্কার করে জনমানবহীন এক মরুভূমিতে। যেখানে নেই কোনো নিয়ম, শৃঙ্খলা, নেই আলোর দিশা। দ্বীন, ধর্মের কোনো পরোয়া নেই। মহান স্রষ্টাকে ভুলে গিয়ে আঁকড়ে ধরে নফসের খাহেশাত। আলোর মিনার ছেড়ে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যেতে থাকে। তখন আর হেদায়াতের সূর্য ওঠে না, দ্বীনের ঝলমলে চাঁদ আলো ছড়ায় না। শরিয়তের অবারিত জোছনা ফোটে না। দ্বীনের আলো থেকে দূরে থাকায় আস্তে আস্তে অন্ধকার আরও প্রকট হয়, ঘনত্বে রূপ নেয়। কূলহারা অন্ধকারেই তলিয়ে যায় মানুষের সজীব জীবন। কলবের গভীরে জমে যায় নিকষকালো পরত।