| লেখক | উইলিয়াম এর্স্কিন |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 228 |
| Cover Type | হার্ড কভার |
“বাবুরনামা -২য় খণ্ড” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ ..সাবান মাসে সূর্য যখন কুম্ভ রাশিতে আমি তখন কাবুল থেকে হিন্দুস্তান পানে যাত্রা করলাম। বাদাম চশমা ও জাগদালিকের পথ ধরে ছ’দিনের দিন আমরা আদিনাপুর এসে পৌঁছলাম। এর পূর্বে কোন উষ্ণ দেশ কিংবা হিন্দুস্তান দেখার সৌভাগ্য আমার হয়নি। আদিনাপুর এসে যখন পৌঁছলাম তখন এক সম্পূর্ণ অভিনব জগতের দৃশ্য আমার চোখের সম্মুখে ভেসে উঠল। আমি দেখলাম, এ জগতের ঘাস পৃথক, এর বৃক্ষরাজি পৃথক, এখানকার বন্যজন্তু আলাদা, এর পাখী আলাদা। এমন কি এই নতুন জগতের যাযাবর জাতি ইল এবং উলুসদের আচার-আচরণও আলাদা। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।…