Whatsapp: +8801567808596

  |  

Track Order

বান্দার ডাকে আল্লাহর সাড়া

বান্দার ডাকে আল্লাহর সাড়া

৳500
৳400
দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’। বইটির বৈশিষ্ট্য : • প্রতিটি দুআ ও যিকরের প্রেক্ষাপট উল্লেখ করে পূর্ণাঙ্গ হাদীসের অনু
  লেখক   সাঈদ ইবনে আলী আল কাহতানী
  প্রকাশনী

 মাকতাবাতুল বায়ান

  সংস্করণ   September 12, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   360
  Cover Type   হার্ড কভার

দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’। বইটির বৈশিষ্ট্য : • প্রতিটি দুআ ও যিকরের প্রেক্ষাপট উল্লেখ করে পূর্ণাঙ্গ হাদীসের অনুবাদ করা হয়েছে। যার ফলে নবি ﷺ কোন সময়ে, কোন পরিস্থিতিতে দুআ ও যিকরগুলো বর্ণনা করেছেন, তা আমাদের সামনে স্পষ্ট হবে। • কিতাবটিতে দুআ ও যিকরের মহত্ব, গুরুত্ব, দুআ কবুলের শর্ত, সময়, স্থান নিয়মকানুন ও দুআ কবুল না হওয়ার কারণ এবং পাশাপাশি কুরআন-সুন্নাহ’য় বর্ণিত রুকইয়াগুলো আলাদা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেগুলো পাঠের মাধ্যমে আমরা জিন-জাদু-বদনজর ইত্যাদি থেকে সুরক্ষিত থাকতে পারব ইন শা আল্লাহ। • কিতাবটিতে দুআগুলো লাইন-বাই-লাইন অনুবাদ করা হয়েছে, যাতে পাঠকগণ প্রতিটি লাইন বাংলার সাথে মিলিয়ে বুঝে বুঝে পড়তে পারেন। • এই বইটির নির্বাচিত কিছু হাদীস নিয়েই নিয়েই লেখক ‘হিসনুল মুসলিম’ নামক যিকরের কিতাবটি সংকলন করেছিলেন। • প্রতিটি হাদীসের মান নির্ণয় করে দেওয়া হয়েছে। পাঠক চাইলেই মূলসূত্র মিলিয়ে দেখতে পারবেন। • দুআ, যিকির, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়ের হাদীসের বিস্তৃত বর্ণনা স্থান পাওয়ায় একটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে মুসলিম সমাজে সমাদৃত হয়েছে। • বহুলপঠিত এই কিতাবটি এ যাবৎ প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।