| লেখক | এবনে গোলাম সামাদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 18, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 159 |
| Cover Type | হার্ড কভার |
এবনে গোলাম সামাদ ছিলেন সমাজ সচেতন সক্রিয় নাগরিকত্বের প্রতীক পুরুষ, সমকালীন বাংলার বিদগ্ধ মননশীলতার প্রতিমূর্তি। তিনি আমৃত্যু দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের পক্ষে সুচিন্তিত দিক নির্দেশনা দিয়ে জাতির প্রতিটি সন্ধিক্ষণে নিরলসভাবে কলমযুদ্ধ চালিয়ে গেছেন। আমাদের বর্তমান গ্রন্থটি সেই প্রয়াশেরই ফল। বাংলাদেশে কথিত ‘আদিবাসী’ নিয়ে রাজনীতি আর জাতি-উপজাতিক দ্বন্দ্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে; বিশেষ করে পার্বত্য শান্তি চুক্তি হবার পর তা আরও বেশি করে সামনের দিকে আসতে থাকে। জনাব এবনে গোলাম সামাদ-এর বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি গ্রন্থে সেই বিষয়েই তাঁর সুচিন্তিত বিশ্লেষণ বর্ণিত হয়েছে। আর যা বিশ্লেষিত হয়েছে তা অবশ্যই ইতিহাসের ধারাবাহিকতায়। আমরা বিশ্বাস করি, এই গ্রন্থ পাঠান্তে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের বিষয়টি নিয়ে নতুন করে ভাববার অবকাশ আছে। তাঁর এই গ্রন্থটি বাংলাদেশের জাতি, উপজাতি এবং আদিবাসী বিতর্কের অবসান ঘটাতে সাহায্য করবে।