Whatsapp: +8801567808596

  |  

Track Order

বাংলাদেশের জেলা পুলিশ

বাংলাদেশের জেলা পুলিশ

৳510
৳423
সভ্যতার সেই ঊষা লগ্ন থেকে সবদেশেই অভ্যন্তরীণ শান্তি তথা আইন-শৃঙ্খলা রক্ষায় এক শ্রেণীর তুলনামূলকভাবে শক্ত-সমর্থ দেহী লোকজন কাজ করত। দেশ ও স্থান বিশেষে এদের নাম ছিল বিভিন্ন। কালক্রমে মূলত ‘পুলিশ’ নামেই এরা রাষ্ট্রের একটি নিয়মিত ও অপরিহার্য প্রশিক্ষিত বাহিনী
  লেখক   কাবেদুল ইসলাম
  প্রকাশনী

 অ্যাডর্ন পাবলিকেশন

  সংস্করণ   April 29, 2026
  catagory  বাংলাদেশ
  Language   বাংলা
  Number of Pages   255
  Cover Type   হার্ড কভার

সভ্যতার সেই ঊষা লগ্ন থেকে সবদেশেই অভ্যন্তরীণ শান্তি তথা আইন-শৃঙ্খলা রক্ষায় এক শ্রেণীর তুলনামূলকভাবে শক্ত-সমর্থ দেহী লোকজন কাজ করত। দেশ ও স্থান বিশেষে এদের নাম ছিল বিভিন্ন। কালক্রমে মূলত ‘পুলিশ’ নামেই এরা রাষ্ট্রের একটি নিয়মিত ও অপরিহার্য প্রশিক্ষিত বাহিনীতে পরিণত হয়েছিল। আবহমান বাংলাও এর ব্যতিক্রম নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ দেশেও পুলিশ বাহিনী গড়ে উঠেছে। বলা বাহুল্য মোগল-নবাবি যুগের ব্যবস্থাপনা ও অবকাঠামোর সঙ্গে এর কিছু পদ-পদবির সাদৃশ্য থাকলেও অবিভক্ত বা অখণ্ড বাংলায় আধুনিক পুলিশের উৎপত্তি ও ক্রমবিকাশ ইংরেজ আমলেই হয়েছিল। উপমহাদেশীয় প্রেক্ষাপটে বিশেষ করে বাংলায় আধুনিক পুলিশের অগ্রযাত্রা ১৮৬১ সালে ‘পুলিশ আইন’ প্রণয়ন ও প্রবর্তনের মধ্য দিয়ে; সময়ের অনিবার্য প্রয়োজনে নানা সংযোজন-বিয়োজন তথা এককথায় পরিবর্তন ও সংস্কার-পুনঃ সংস্কারের ফল আজকের পুলিশিব্যবস্থা বা ব্যবস্থাপনা ও অবকাঠামো। ১৮৬৩ সাল থেকে ১৯৪৭ এর দেশবিভাগকাল পর্যন্ত পূর্ববাংলার তথা আজকের বাংলাদেশের বৃহত্তর জেলাগুলোতে পুলিশি অবকাঠামো ও ব্যবস্থাপনা বিশেষত থানাগুলো কীভাবে এবং কোন্ সব আদেশে একটি থেকে ভেঙে বা অন্যটির সঙ্গে জুড়ে গঠিত হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাত সহে উনিশ শতক পর্যন্ত জেলা পুলিশের শীর্ষ পদে কারা অধিষ্ঠিত থেকে বাহিনীটিকে একটি দৃঢ় ও স্থায়ী ভিত্তি দিতে ভূমিকা রেখেছিলেন সেসব ঐতিহাসিক খুঁটিনাটি তথ্য সহ অনুরূপ নানা বিষয় উঠে এসেছে গ্রন্থটিতে। বৃহত্তর বাংলা তো বটেই, ব্রিটিশ ভারতের অন্য কোনো একক প্রদেশ নিয়ে এ জাতীয় কোনো গ্রন্থ বাংলা ও ইংরেজি ভাষায় এখন পর্যন্ত প্রণীত হয়েছে বলে জানা যায় না।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।