| লেখক | ড. মুস্তাফা মজিদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 289 |
| Cover Type | হার্ড কভার |
পার্বত্য চট্টগ্রামে কম জনসংখ্যার দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠী তঞ্চঙ্গ্যা ও পাঙ্খোয়ারা দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। তঞ্চঙ্গ্যাদের সংখ্যা সামান্য বেশি হলেও পাঙ্খোয়ারা সংখ্যায় যথেষ্ট কম। মূলত এই দুই জনগোষ্ঠী এদেশের ভূমিকন্যা ও ভূমিপুত্র নয়-তাদের আগমন ঘটেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ব্রহ্মদেশ থেকে। নৃগোষ্ঠী দুটি পার্বত্য চট্টগ্রামে কাছাকাছি বসবাস সত্ত্বেও তাদের ভাষা, সংস্কৃতি ও ধর্মের ভিন্নতা রয়েছে। তঞ্চঙ্গ্যা ও পাঙ্খোয়ারা প্রাচীনকাল থেকে লোকজধর্মের জড়োপাসক বা সর্বপ্রাণবাদী (Animist) হলেও নিকট অতীতে তঞ্চঙ্গ্যারা বৌদ্ধধর্ম গ্রহণ করে। অপরদিকে সম্প্রতি পাঙ্খোয়ারা খ্রিষ্টধর্মের অনুসারী। তৎসত্ত্বেও এই দুই ধর্মের মানুষের মাঝে এখনো তাদের লোকজধর্মের নানা বৈশিষ্ট্য ও প্রথা প্রচলিত। উল্লিখিত দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতির ঐতিহ্য সুরক্ষায় গ্রন্থবদ্ধ করে প্রকাশিত হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী: তঞ্চঙ্গ্যা ও পাঙ্খোয়া গ্রন্থটি।