Whatsapp: +8801567808596

  |  

Track Order

বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা

বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা

৳150
৳99
পর্দা শব্দের আভিধানিক অর্থ হলো; আবরণ বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা, কোনো কিছুকে দূষণমুক্ত বা বিপদমুক্ত রাখা। যেমন বলা হয়; ভাতগুলো ঢেকে রাখো; এখানে ঢেকে রাখাটাই পর্দা। ইংরেজিতে বলা হয়; covering of any thing আরবিতে বলা হয়:- حجاب পর্দা, বোরকা (পর্দা করার পোশাক
  লেখক   মোঃ সফিকুল ইসলাম ভূঞা
  প্রকাশনী

 রাহবার পাবলিকেশন্স

  সংস্করণ   April 29, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   48
  Cover Type   হার্ড কভার

পর্দা শব্দের আভিধানিক অর্থ হলো; আবরণ বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা, কোনো কিছুকে দূষণমুক্ত বা বিপদমুক্ত রাখা। যেমন বলা হয়; ভাতগুলো ঢেকে রাখো; এখানে ঢেকে রাখাটাই পর্দা। ইংরেজিতে বলা হয়; covering of any thing আরবিতে বলা হয়:- حجاب পর্দা, বোরকা (পর্দা করার পোশাক) ইসলামী শরিয়তের পরিভাষায়; নারী ও পুরুষের ‘সতর’ ঢেকে রাখার নাম পর্দা, গায়রে মাহরাম থেকে নিজেকে হেফাজত করার নাম পর্দা; পোশাক ও আবরণের মাধ্যমে পবিত্র জীবন-যাপনের নামই হলো পর্দা। অর্থাৎ পুরুষকে যেমন তার সতর ঢেকে রাখতে বলা হয়েছে, তেমনি স্ত্রীলোকেও তার জিনাত বা সৌন্দর্য যত্র-তত্র প্রকাশ না করার তাকিদ করেছে। ইসলাম ষড়রিপু বলে কিছু স্বীকার করে না। বরং কাম, ক্রোধ লোভ ইত্যাদিকে মানবীয় গুণ বলে স্বীকার করে। এগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে, তারই ব্যবস্থা দিয়েছে ইসলাম। মানুষের মাঝে সৃষ্ট যৌনক্ষুধাকে আগুনের সাথে তুলনা করা যায়। আগুন ছাড়া যেমন দুনিয়ার সব কাজ-কর্ম অচল, তেমনি যৌনশক্তি না থাকলেও মানব-বংশ হবে ধ্বংস। কিন্তু প্রয়োজনে অগ্নিকে যেমন নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে হয়, অন্যথায় জ¦লেপুড়ে সব ছাই হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, তেমনি যৌনশক্তিকেও নিয়ন্ত্রণ করে চলতে হয়, অন্যথায় এই সুপ্ত অগ্নিও মানুষের চরিত্র এবং সমাজকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারে। দুনিয়ার এর নজীরের অভাব নেই। আগুনের রূপে মুগ্ধ হয়ে পতঙ্গ যেমন উন্মাদ হয়ে তাতে আত্মহুতি দেয়, তেমনি যৌন বিকৃতির ফলেও মানুষ পরিণামে ধ্বংস হয়ে যায়। আগুন যাতে চারদিকে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য যেমন বেষ্টনী বা সতর্কতা প্রয়োজন তেমনি যৌনাগ্নিকে সংরক্ষণের জন্য পর্দার প্রয়োজন। দেখুন, বিশ্ব-মুসলিম আজ সবচেয়ে বেশি দুর্বল ও উদাসীন হয়ে পড়েছে পর্দার ক্ষেত্রে। পুরোপুরি পর্দা করছেন সমাজে এমন মুসলিম আজ খুবই বিরল। তাই পর্দার প্রয়োজনীয়তা বৈজ্ঞানিক যুক্তির সাহায্যে তুলে ধরার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এ ক্ষুদ্র পুস্তিকায়। আরেকটি কথা, বইটির নাম বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা। মানুষ যুক্তিবাদী জীব হওয়ার কারণে এতে আমি কিছু বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরেছি। আমরা জানি, ভক্তি ও যুক্তি- দুটোই গুণ। তবে ভক্তি হচ্ছে প্রকৃত গুণ। আর যুক্তি হচ্ছে ভক্তি অর্জনের একটা পন্থা মাত্র। উপরন্তু ইসলাম যুক্তি ও স্বভাববিরুদ্ধ কোনো ধর্মমত নয়। বরং ইসলাম যুক্তি-বিবেক ও জ্ঞান-প্রজ্ঞাসম্মত ধর্ম।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।