| লেখক | এনায়েত রসুল |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | বিজ্ঞান বিষয়ক |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
বইটির প্রথম ফ্ল্যাপ হতে সৃষ্টির প্রথম লগ্নে পৃথিবী আজকের মতো এমন সুন্দর ছিলো না। মানুষের জীবনও এমন সুখকর ছিলো না। পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার জন্যে যুগে যুগে বিজ্ঞানীরা তাঁদের জ্ঞান ও জীবন উৎসর্গ করেছেন। পাঁচশো কোটি বছর আগে পাথর ঘষে যিনি প্রথম হাতিয়ার বানিয়েছিলেন তিনি যেমন বিজ্ঞানী E = mc² বলে যিনি আণবিক যুগের সূচনা করেছিলেন তিনিও তেমন বিজ্ঞানী। যুগে যুগে কালে কালে বিজ্ঞান উন্নত থেকে উন্নততর হয়েছে। বিজ্ঞানীরা মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছেন আদিম যুগ থেকে আজকের এই কম্পিউটার যুগে। এ যুগও দ্রুত অতীত হতে চলেছে-আমাদের জন্য আসছে আরো গতিময়, আরো সহজ ও সুন্দর জীবন। প্রাচীন যুগ থেকে ভবিষ্যৎ যুগে পৌঁছে দেয়ার জন্য যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তাঁদের মধ্য থেকে কয়েকজনের জীবন ও আবিষ্কারকাহিনী নিয়ে লেখা হয়েছে বরণীয় বিজ্ঞানী স্মরণীয় আবিষ্কার।