| লেখক | যায়েদ ইকবাল |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 13, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
কুকুরের গোশত দিয়ে হচ্ছে নাকি কাচ্চি! ভেবেছ কি কখনো আমরা কী খাচ্ছি? চারিদিকে ভেজালের ছড়াছড়ি দেখছি ভেজাল ছাড়া একটাও কি খাবার পাচ্ছি? দুধে জল সবে ঢালে―ব্যবসায়ী, মা ও ঝি! দিন দিন পাপাচারে ডুবে সবে যাচ্ছি, ধর্মের আড়ালে ধূর্ততা দেখছি আমরা কি আদৌ কেউ সচেতন হচ্ছি? কেমিকেল আর সেকারিনে পেপসি! গুণমান নিয়ন্ত্রণে পদক্ষেপ নস্যি, খাদ্যের নাম করে বিষ পান করছি! রোগে শোকে রসাতলে সব পাড়া পড়শি। ফল পাকে অকালে-কাঁচা থাকে বিচি! খেতে খেতে সবে মুখে শুধু গালি দিচ্ছি, প্রতারক চারপাশে নিয়ে তবু ঘুরছি আমরা কখনো কি শিক্ষা কেউ নিচ্ছি? বিষে ভরা মাছ-ভাত, ডাল-চাল-তেল-ঘি! জাতিটারে পতনের পথে শুধু ঠেলছি, রক্ষকেরা ভক্ষক চারদিকে দেখছি! কী মরণ খেলাই না আমরা খেলছি।