Whatsapp: +8801567808596

  |  

Track Order

ছোটদের ওস্তাদগিরি - ২

ছোটদের ওস্তাদগিরি - ২

৳250
৳175
শিশু কিশোর উপযোগী ছোট ছোট ১৬ টি গল্প দিয়ে সাজানো হয়েছে এই বইটি। বাস্তব প্রেক্ষাপটে ঘটে যাওয়া ঘটনার প্রাত্যহিক ছোট ছোট চঞ্চলা চপলা মনের সত্য ও সুন্দর কোমল চাহিদা ও আর্জি থেকে লেখা এই গল্পগুলি।যা তাদের আচরণিক প্রকাশের অংশ। চাক্ষুষ অবলোকন আমাকে লিখিত আকারে প
  লেখক   সুফিয়া ডেইজি
  প্রকাশনী

 সাহিত্য কুটির

  সংস্করণ   September 13, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   বাংলা
  Number of Pages   96
  Cover Type   হার্ড কভার

শিশু কিশোর উপযোগী ছোট ছোট ১৬ টি গল্প দিয়ে সাজানো হয়েছে এই বইটি। বাস্তব প্রেক্ষাপটে ঘটে যাওয়া ঘটনার প্রাত্যহিক ছোট ছোট চঞ্চলা চপলা মনের সত্য ও সুন্দর কোমল চাহিদা ও আর্জি থেকে লেখা এই গল্পগুলি।যা তাদের আচরণিক প্রকাশের অংশ। চাক্ষুষ অবলোকন আমাকে লিখিত আকারে প্রকাশে উৎসাহ দিয়েছে। গল্পের মোমিনুল, মীম, তারেক, আলিফ, আরিয়ান, গফুর, বাতেন, ত্রয়ী, তিতির সবাই তাদের নিজস্ব সত্ত্বায় এক একজন গঠনমূলক চরিত্র নিয়ে ফুটে উঠেছে।তারা তাদের ভিতরে লালন করে সহবত। এছাড়া যে শিশু-কিশোরের আচরণ ইতিবাচক নয় তারা যে পরিবেশ পেলে ভাল হয়ে যাবে সে সব গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের শিশু আর শহরের শিশুর জীবনাদর্শ স্পষ্ট করা হয়েছে শিশুর প্রয়োজনের তাগিদে। প্রত্যেকটা গল্পেই শিশুর মানসিক যত্নের গুরুত্ব দেখানো হয়েছে। বন্ধুত্বের সম্পর্কগুলিতে রুচিবোধ অনুযায়ী বর্ণনা করা হয়েছে। একটা সুস্থ পরিবেশের তাগিদ থেকে শিশু-কিশোরদের জন্য গল্পগুলিতে সেই পরিবেশের চাহিদা এবং প্রয়োজন তুলে ধরা হয়েছে। তুলনামূলক ভাবে ভাল দিক বেছে নেয়ার দৃষ্টান্ত রাখা হয়েছে এই গল্পগুলিতে। সুস্থ পরিবেশ ফিরে পেতে হলে যেমন থাকা উচিত সেগুলি খুব স্বাভাবিক আর সাবলীল ভাষায় প্রকাশ করা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।