| লেখক | ড. উমার সুলায়মান আল আশকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
আখিরাতের স্মরণ মানুষের অন্তরকে জীবিত রাখে। তাকে মনে করিয়ে দেয় এই দুনিয়া তার আসল জায়গা নয়। দুনিয়া তার সফরের পথে স্রেফ একটি স্টেশন, যা অচিরেই তাকে পাড়ি দিতে হবে। মৃত্যু, কিয়ামত, হাশর, জান্নাত, জাহান্নাম—এই বিষয়গুলোর স্মরণ থেকে মুমিন গাফিল থাকতে পারে না। তবুও আমরা গাফিল হয়ে যাই, ডুবে যাই দুনিয়ার জীবনে। সেই জীবনকে ঝাঁকি দিয়ে হুঁশ ফেরাতে শায়খ উমার সুলায়মান আশকার রাহিমাহুল্লাহর বইগুলো অসাধারণ ভূমিকা রাখতে পারে। শায়খের এই সংক্রান্ত বইগুলোকে নিয়ে আমরা এবার নিয়ে ‘পরকাল প্যাকেজ’ এর মধ্যে। প্যাকেজটিতে থাকছে – ১। মৃত্যু থেকে মহাপ্রলয় ইহজীবনের মোহ-মায়ায় মানুষ ভুলে আছে পরম সত্য মৃত্যুর কথা। মৃত্যুর পরে যে কত কঠিন কঠিন ধাপ পাড়ি দিতে হবে, সে ব্যাপারে আমরা সবাই গাফিল। তো কী করছি!? আর কী করা উচিত?—মানুষের গাফিল হৃদয়ে এ অনুভূতি জাগাতে পারে মৃত্যুর স্মরণ ও মৃত্যুপরবর্তী জীবনের আলোচনা। আর সেই আলোচনাতেই সমৃদ্ধ এই বইটির শুরু থেকে শেষ। ২। মহাপ্রলয় থেকে অনন্তজীবন কিয়ামত থেকে শুরু করে হাশর, মিজান হয়ে পুলসিরাতের ওপর দিয়ে একেবারে জান্নাত বা জাহান্নামে প্রবেশ পর্যন্ত আখিরাতের দৃশ্যগুলো কুরআন-হাদিসের বিশুদ্ধ দলিলের আলোকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রন্থে। আখিরাতের এই অনন্ত সফর সম্পর্কে জানতে চলুন ভেতরে, শাইখ উমর আশকারের প্রাণবন্ত দরসে। ৩। জান্নাত-জাহান্নাম দুনিয়ার জীবন শেষে আখিরাতের প্রতিটি ধাপ পেরিয়ে কর্মফল অনুযায়ী নির্ধারিত চূড়ান্ত দুটি ঠিকানার নাম জান্নাত ও জাহান্নাম। কুরআন ও হাদীসের বর্ণনার উপর ভিত্তি করে এই গন্তব্যের বিস্তারিত বিবরণ জায়গা পেয়েছে বইটির আলোচনায়।