| লেখক | অধ্যাপক মাওলানা আখতার ফারূক |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 16, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | হার্ড কভার |
কৈশোর গড়িয়ে চলছিল দিনটির। সালটি উতরোচ্ছিল সিঁড়ির পঞ্চম ধাপ। হিংস্র হয়ে মাঝ পথে ঠাঁই দাঁড়িয়েছিল বিংশ শতক। বৃষের শিঙের গোলকটির বুকে চলছিল ভীষণ গোলযোগ। বলদের কাঁধে জোয়াল দিয়ে কালাকালের মতই কিষাণ পুত্তুররা বাপের পুঁতে রাখা সোনার কলস খুঁজতে মৌন মুক ধরণী বিদীর্ণ করছিল। ঠিক তেমনি মুহূর্তেই কাহিনীর বিসমিল্লা দেখা দিল। হঠাৎ এক খবর এল। সঙ্গে সঙ্গে এ্যাপোলোর গতিতে ছড়িয়ে পড়লো গৃহমণ্ডলে। বারুদের দহন নিয়ে খবর ঢুকল মিয়াজী পাড়ায়। দাউ দাউ করে জ্বলে উঠল প্রতিটি ঘর, প্রতিটি নর-নারী। সবখানে একই গুঞ্জরণ, 'ওরা কাটতে কাটতে আসছে।'