| লেখক | কে. এস. এম. স্বপ্নীল চৌধুরী সোহাগ |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | চিকিৎসা |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
মানব মস্তিষ্ক ও মন এক রহস্যময় জগৎ। এটি আমাদের অনুভূতি, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে এবং অনেক অজানা বিষয় ধারণ করে। সমস্যা হলো, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা, আবেগ ও আচরণ বোঝা সবসময় সহজ হয় না। কিন্তু আপনি যদি সঠিক সাইকোলজিক্যাল ট্রিকস জানতে পারেন এবং বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি মানুষের মন ও আচরণ বুঝতে পারবেন, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন, বিভিন্ন সমস্যার সমাধান করতে এবং আরও আত্মত্মবিশ্বাসী ও মানসিকভাবে স্থিতিশীল হতে পারবেন। সাইকোলজির একটি বিশেষ দিক হলো ডার্ক সাইকোলজি। এটি শুনতে নেতিবাচক মনে হলেও এর কিছু সম্ভাব্য উপকারিতা রয়েছে। এটি আপনাকে নিজের এবং অন্যদের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলো শনাক্ত করতে সাহায্য করতে পারে। এর মাধ্যমে আপনি ম্যানিপুলেশন বা প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে এবং অন্যদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এছাড়াও, ডার্ক সাইকোলজি আত্ম-সচেতনতা বাড়াতে এবং নিজেদের দুর্বলতাগুলো মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবে। ডার্ক সাইকোলজির মাধ্যমে আপনি অন্যকে এমনভাবে প্রভাবিত করতে পারবেন, যাতে সে নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে বা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ডার্ক সাইকোলজি প্রয়োগের মাধ্যমে আপনি আপনার বিপরীত মানুষকে আবেগগতভাবে দুর্বল করে আপনার ওপর নির্ভরশীল করে তুলতে পারবেন। বর্তমান গ্রন্থের গ্রন্থকার কে. এস. এম. স্বপ্নীল চৌধুরী সোহাগ মনে করেন, গ্রন্থটি পড়ে আপনি ডার্ক সাইকোলজি-সহ বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রিকস ও টিপস জানবেন এবং সেগুলো প্রয়োগ করে আপনি ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারবেন।