Whatsapp: +8801567808596

  |  

Track Order

ধায় গাড়ি ধূম ছাড়ি

ধায় গাড়ি ধূম ছাড়ি

৳300
৳249
ধায় গাড়ি ধূম ছাড়ি ইনাম আহমদ চৌধুরীর ধায় গাড়ি ধূম ছাড়িতে সংকলিত হয়েছে তাঁর ভ্রমণ-সঞ্জাত অভিজ্ঞতা-সমৃদ্ধ পাঁচটি কাহিনী, যা প্রথম আলো, ইত্তেফাক ও কালের কণ্ঠেরÑঈদ-সংখ্যায় আগে প্রকাশিত হয়েছে। রাশিয়া-মঙ্গোলিয়ার প্রকৃতি ও মানুষের কথা নিপুণ শৈলীতে বর্ণিত হয়েছে ‘ধ
  লেখক   ইনাম আহমদ চৌধুরী
  প্রকাশনী

 অ্যাডর্ন পাবলিকেশন

  সংস্করণ   April 29, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   192
  Cover Type   হার্ড কভার

ধায় গাড়ি ধূম ছাড়ি ইনাম আহমদ চৌধুরীর ধায় গাড়ি ধূম ছাড়িতে সংকলিত হয়েছে তাঁর ভ্রমণ-সঞ্জাত অভিজ্ঞতা-সমৃদ্ধ পাঁচটি কাহিনী, যা প্রথম আলো, ইত্তেফাক ও কালের কণ্ঠেরÑঈদ-সংখ্যায় আগে প্রকাশিত হয়েছে। রাশিয়া-মঙ্গোলিয়ার প্রকৃতি ও মানুষের কথা নিপুণ শৈলীতে বর্ণিত হয়েছে ‘ধায় গাড়ি ধূম ছাড়ি’তে। ‘লুবার উৎস সন্ধানে’ কাহিনীতে মাতৃ-নাম-ধারিণী লুবা নদীর সন্ধানে আশৈশব অনুসন্ধিৎসার ‘ইউরেকা’ প্রাপ্তি হ’ল উত্তর-পূর্ব ভারতের নয়নাভিরাম গিরিমালায়। পাবলো নেরুদা ও আয়েন্দের দেশ চিলি ভ্রমণ আর মাচ্চু-পিচ্চু গিরি-শীর্ষে হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধান লেখকের কাছে একটি তীর্থ-যাত্রা। সেইসব কথা বর্ণিত হয়েছে ‘চিলি-তীর্থে’। দেশ-বিদেশের রকমারি খাবার আর গল্ফ খেলা নিয়ে লেখা দুটি পাঠককে দেবে এক ভিন্নতর বিভূঁইয়ের আমেজ। ব্যক্তিগত নৈপুণ্য-ভিত্তিক আন্তর্জাতিক খেলার শীর্ষতম স্থানে গল্ফের অবস্থান হলেও সে বিষয়ে প্রকাশিত এ জাতীয় কোনো তথ্যবহুল লেখা সম্ভবত বাংলাতে আগে আর কখনও বেরোয়নি। ইতোমধ্যে এই লেখাগুলো পাঠক-সমাজে হয়েছে সমাদৃত। প্রত্যেকটি রচনাই বিচিত্র এবং ভিন্ন-ধর্মী- তবে তাদের মধ্যে রয়েছে একটি বড় সাদৃশ্য। সবগুলোই পাঠক-পাঠিকাকে নিয়ে যায় নতুনের সন্ধানে দেশের সীমানা ছাড়িয়ে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।