| লেখক | তানজির নোমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 13, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 244 |
| Cover Type | হার্ড কভার |
আমাদের মধ্যেই একজন ‘তোরা বিশ্বাস করিস আর না করিস, আমি ভূত দেখেছি’, ক্যান্টিনের বারান্দায় দাঁড়িয়ে বলছিল শিহাব। দীনু, শিহাব আর সাফি তিন বন্ধু। ওদের আজকের আলোচনার বিষয় ভূত। জীবনে কে কয়টা, কত ভয়ংকর ভূত দেখেছে―এসব নিয়েই গল্প চলছে। শিহাব নাকি কলেজের পুরোনো বিল্ডিংয়ের ছাদেই ভূত দেখেছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। তার পরের গল্প এ রকম― হ্যাঁ, জানি, হোস্টেলের পোলাপান এ রকম গালগল্প করেই। জিন দেখেছে, শাকচুন্নি দেখেছে, আরও কত কী? হা হা!’ হাসতে হাসতে বলল সাফি। দীনু বলল, ‘চলো না, সবাই মিলে একটা গোস্ট হান্টিং অভিযান চালাই…’ সাফি বলল, ‘এই যে এলেন আরেকজন। ধুর! ভূত বলতে কিছু আছে নাকি?’