| লেখক | ড. আদহাম শারকাভি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 2, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | পেপার ব্যাক |
তিনি দূর থেকে এলেন। মরুর শুষ্ক গন্ধ এখনো তার শরীরে লেপ্টে আছে। একেবারে খাঁটি আরবীয় রক্ত বইছে তার ধমনিতে। দেখতে একদম শীর্ণকায়; যেন গমের কোনো শিষ! তার মুখমণ্ডল শুভ্র; আশ্চর্যজনকভাবে তা মরুভূমির কর্কশ সূর্য থেকে রক্ষা পেয়েছে। পিঠে সামান্য বাঁক; যেন কাঁধে দীর্ঘ জীবন তিনি কোনো ভারী বোঝা বহন করে চলেছেন। তার দাড়ি মেহেদি রাঙা; অনেকটা লালচে। যেন অস্তগামী সূর্য এখানেই বিলীন হয়েছে! তার পোশাক জীর্ণ; তবে তার চেহারায় বংশীয় আভিজাত্য প্রকট হয়ে আছে…। তিনি কে? তিনি মহান আবু বকর রাদিয়াল্লাহু আনহু—কুরআনের ভাষ্যে সানিয়াসনাইনি; হিজরতের রাতে সাওর গুহায় আশ্রয় নেওয়া দুইজনের দ্বিতীয়জন। তিনি এখন আপনার সামনে বসে আছেন। আপনি প্রশ্নের ঝাঁপি খুলে বসেছেন, আর তিনি নির্মোহ স্বরে, স্নেহভরে একের পর এক উত্তর দিচ্ছেন। আদহাম শারকাবি আপনাকে দাঁড় করিয়েছেন এক জীবন্ত মুজিযার সামনে। আপনি কি তার মুখোমুখি হতে প্রস্তুত?