Whatsapp: +8801567808596

  |  

Track Order

দুনিয়া ও আখিরাতের সত্যের সন্ধানে তা’লীমুল ইসলাম

দুনিয়া ও আখিরাতের সত্যের সন্ধানে তা’লীমুল ইসলাম

৳600
৳498
এই বইটি লিখতে গিয়ে আমার হৃদয়ে বারবার ফিরে এসেছে একটি উপলব্ধি- সত্য, সততা আর নৈতিকতা কোনো আলাদা বিষয় নয়; বরং একজন মানুষের জীবনযাপনের শ্বাস-প্রশ্বাসের মতোই অপরিহার্য। মানুষ যখন নৈতিকতা বিস্মৃত হয়, তখনই সমাজে অন্যায়, অবিচার, প্রতারণা ও অশান্তি বাসা বাঁ
  লেখক   মোসাম্মৎ রাবেয়া বেগম
  প্রকাশনী

 অন্বেষা প্রকাশন

  সংস্করণ   April 29, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   296
  Cover Type   হার্ড কভার

এই বইটি লিখতে গিয়ে আমার হৃদয়ে বারবার ফিরে এসেছে একটি উপলব্ধি- সত্য, সততা আর নৈতিকতা কোনো আলাদা বিষয় নয়; বরং একজন মানুষের জীবনযাপনের শ্বাস-প্রশ্বাসের মতোই অপরিহার্য। মানুষ যখন নৈতিকতা বিস্মৃত হয়, তখনই সমাজে অন্যায়, অবিচার, প্রতারণা ও অশান্তি বাসা বাঁধে। আজকের সমাজে আমরা চারপাশে যত অন্যায় অবিচার, অবিশ্বাস ও লোভের ছায়া দেখতে পাই, তার মূলেই রয়েছে নীতি-নৈতিকতা থেকে বিচ্যুতি। অথচ ইসলামে নৈতিকতার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুসলিমকে প্রথমেই হতে হয় সৎ, সত্যনিষ্ঠ, বিশ্বস্ত ও আমানা রক্ষাকারী। সততা আর ন্যায়পরায়ণতা পরিবার থেকে শুরু হয়। একটি শিশুর প্রথম শিক্ষাগৃহ হলো তার পরিবার। মা-বাবাই সন্তানের প্রথম শিক্ষক। পিতা যদি সৎ হন, মাতা যদি আদর্শবান হন, তাহলে সন্তানও সেই শিক্ষায় গড়ে ওঠে। এজন্য পরিবারকেই হতে হবে নৈতিকতার বীজতলা। এই বইতে সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে নৈতিকতা ও সততার গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ঘর থেকে যদি সত্য ও ন্যায়ের আলো ছড়ায়, তবে সমাজ হবে শান্তির, অন্যথায় যত আইনই হোক- সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। এই বই যদি আপনার জীবনে সামান্যতম সত্য ও সততার বীজ বপন করতে পারে, যদি একটি পরিবারের শিশুও এ থেকে কিছু শিখে বড় হয়ে আদর্শ মানুষ হয়, তাহলেই আমার এই ক্ষুদ্র প্রয়াস সফল। এ বই যদি আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের ক্ষুদ্র মাধ্যম হয়- সেটিই আমার পরম প্রাপ্তি

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।