Whatsapp: +8801567808596

  |  

Track Order

দূরত্ব

দূরত্ব

৳200
৳130
তখন সন্ধ্যা হয়ে এসেছিল। কলেজ থেকে ফিরতে এত সময় লাগে না; তবুও সে লাগাল, ভালো কাজেই। সে কথা মাকে বলবে কি না খানিক ভেবে নিরত থাকল। ক্লাসে কাল সকাল-সকাল ফিরতে বললেও ফিরবে না মাহমুদ। ওরা ফিরুক, পড়ুক ওরা। তার ভাল লাগে না। মন বিষিয়ে ওঠে। সোজা পথে এলে মিনিট ত্রি
  লেখক   মুহাম্মাদ মুর্শিদুল আলম
  প্রকাশনী

 তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   হার্ড কভার

তখন সন্ধ্যা হয়ে এসেছিল। কলেজ থেকে ফিরতে এত সময় লাগে না; তবুও সে লাগাল, ভালো কাজেই। সে কথা মাকে বলবে কি না খানিক ভেবে নিরত থাকল। ক্লাসে কাল সকাল-সকাল ফিরতে বললেও ফিরবে না মাহমুদ। ওরা ফিরুক, পড়ুক ওরা। তার ভাল লাগে না। মন বিষিয়ে ওঠে। সোজা পথে এলে মিনিট ত্রিশেক ব্যয় হয় কিন্তু আনমনে সে ঘুরে বেড়াল। যেথা ইচ্ছে, গেল। মাহফিলে গেল। শীতের এই বেলা শেষে শ্রোতারা ভিড়ছে মাহফিল মাঠে। মুখে মাস্ক। কানে বন্ধনি। দু'হাত পকেটে, কুজো হয়ে হয়ে হাঁটছে সবে। অনেকে আবার বুক ফুলিয়ে। শীতকে যেন সে থোরাই কেয়ার করে। কোন বৃদ্ধ খুব কেশে-কেশে, থেমে-থেমে আসছেন শীতের এই প্রকোটেও। শিশুরা বাল্য খেলে মেতে ফিরছে। নানা আয়োজন বিয়োজনে সময় পেরিয়ে যায়। খিদের তাড়া দেয়। বারবার দেয়। থাকতে পারে না আর। পকেট ফাঁকা। বাবা থেকে আজকাল এক টাকা খসে না। প্রাইভেটের দোহাই। কর্মজীবনে কী হবে ভেবে এখন হতাশ হয়।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।