Whatsapp: +8801567808596

  |  

Track Order

দ্য লাস্ট মাইল

দ্য লাস্ট মাইল

৳460
৳386
মেয়েটা তার বাসায় একরাতে ডেকে নিয়েছিল মেলভিন মার্সকে। নিভৃত কিছু মুহূর্ত কাটানাের পর চাপাচাপি করছিল বিয়ের জন্য। মার্স রাজি না-হওয়ায় তাকে বলেছিল,বেরিয়ে যাও। বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেল মার্সের। রাত কাটানাের জন্য একটা মােটেলে উঠল সে। ওর রুমের
  লেখক   ডেভিড বালডাচি
  প্রকাশনী

 রোদেলা প্রকাশনী

  সংস্করণ   April 29, 2026
  catagory  রহস্য ,  গোয়েন্দা ,  ভৌতিক ,  থ্রিলার ও অ্যাডভেঞ্চার
  Language   : বাংলা
  Number of Pages   383
  Cover Type   হার্ড কভার

মেয়েটা তার বাসায় একরাতে ডেকে নিয়েছিল মেলভিন মার্সকে। নিভৃত কিছু মুহূর্ত কাটানাের পর চাপাচাপি করছিল বিয়ের জন্য। মার্স রাজি না-হওয়ায় তাকে বলেছিল,বেরিয়ে যাও। বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেল মার্সের। রাত কাটানাের জন্য একটা মােটেলে উঠল সে। ওর রুমের দরজায় টোকা দিল পুলিশ,নিজের বাবা-মাকে খুন করে এখানে এসে লুকিয়েছেন আপনি। ওই মেয়ে আর মােটেল-ক্লার্ক যখন সাক্ষ্য দিল মার্সের বিরুদ্ধে,মাথায় আকাশ ভেঙে পড়ল ওর। কারারুদ্ধ অবস্থায় আইনি লড়াই চালিয়ে গেল সে বিশ বছর। পরাজিত হয়ে প্রস্তুতি নিল মৃত্যুর। যেদিন কার্যকর হবে ওর মৃত্যুদণ্ড,সেদিন বহু দূরের এক অঙ্গরাজ্যের আরেক কয়েদি স্বীকার করল মার্স দম্পতির খুনের দায়। কেস চলে গেল এফবিআই-এর হাতে। ঘটনাস্থলে হাজির হলাে ডেকার। ঘটতে শুরু করল একের পর এক নাটকীয় ঘটনা। কোথাও কোনাে ক্লু নেই,তাই ক্লু আবিষ্কার করতে হচ্ছে ডেকারকে,কিন্তু সবই ভেস্তে যাচ্ছে একে একে। মড়ার উপর খাঁড়ার ঘা,অপহরণ করা হলাে ওর দলের এক সদস্যকে। কী করবে ডেকার? বাঁচাবে ওই সদস্যকে? নাকি সমাধান করবে গােলকধাঁধায় পূর্ণ রহস্যটার? সে নিজে বাঁচতে পারবে তাে? সে-সুযােগ কি দেয়া হবে ওকে?

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।