| লেখক | রাকিব আহাম্মেদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 14, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 46 |
| Cover Type | হার্ড কভার |
সেদিন বড় ধরনের একটা কাণ্ড ঘটেছে, মামা বাসায় নেই, তিশা ফোন দিয়েছে সাতবার, আমি ফোনের কাছে নেই। মেসে বড় ধরনের পার্টির আয়োজন করেছে, হিন্দুদের জন্য পোল্ট্রি মুরগীর রোস্ট, সাথে ডিম ভুনা, আমাদের জন্য গরুর মাংস, ডিম, পোলাও এর সাথে থাকবে সালাদ, এসবের রান্নার দায়িত্ব নিয়েছে আমার পাশের রুমের জাহিদ। সে রান্না করতে খুব আগ্রহী, তাঁর আচরণে একটা মেয়েলি স্বভাব আছে, তার মেয়েলি স্বভাবের একটা উদাহারণ হল সে বুয়াকে রান্না করার সময় সারাক্ষণ ইনিস্ট্রাকশন দিয়ে যায়। এদিকে আমার দায়িত্ব বাজার করার। বাজার করা যে একটা সহজ কাজ তাও কিন্ত নয়, মাছের বাজারে গেলেই বুঝা যায় বাজার করা কাকে বলে। যাইহোক তবুও অসাধ্যকে সাধন করেছি। অনেকদিন মেসে আয়োজন করা হয় নি মেসে কোনো বিনোদন নেই। ফেসবুকে আর ইউটিউবে সবাই আকৃষ্ট যেন সব বিনোদন সেখানেই সীমাবদ্ধ। আজ মেসে খাওয়ার আগে বিশেষ আলোচনা, গান, আবৃত্তি, নাচ, যে যেটা পারে সবার প্রতিভার বিকাশ ঘটবে।