Whatsapp: +8801567808596

  |  

Track Order

একটি গল্প একটি শিক্ষা

একটি গল্প একটি শিক্ষা

৳340
৳170
গল্পের আড্ডা শুরুর আগে প্রিয়বন্ধু, তুমি কি কখনো ‘রাগ’ করো? কিংবা কারও সঙ্গে ‘ঝগড়া’ করে ‘মন খারাপ’ করো? অথবা কিছু না জেনেই কোনো ‘ভুল করে ফেলো?’ ‘একটি গল্প একটি শিক্ষা’ বইটা এই মহান লক্ষ্যে ঠিক তোমার জন্যই লেখা। এখানে আছে ছোট ছোট এমন কিছু গল্প; যেগুলো তোমাক
  লেখক   মাওলানা আল আমীন ওয়াদুদ
  প্রকাশনী

 রিজকুন কারীম প্রকাশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   বাংলা
  Number of Pages   128
  Cover Type   হার্ড কভার

গল্পের আড্ডা শুরুর আগে প্রিয়বন্ধু, তুমি কি কখনো ‘রাগ’ করো? কিংবা কারও সঙ্গে ‘ঝগড়া’ করে ‘মন খারাপ’ করো? অথবা কিছু না জেনেই কোনো ‘ভুল করে ফেলো?’ ‘একটি গল্প একটি শিক্ষা’ বইটা এই মহান লক্ষ্যে ঠিক তোমার জন্যই লেখা। এখানে আছে ছোট ছোট এমন কিছু গল্প; যেগুলো তোমাকে শেখাবে-কীভাবে একজন ভালো মনের শিশু হওয়া যায়। কীভাবে নিজের মনটাকে শান্ত রাখা যায়। আর কীভাবে একদিন সত্যিকারের জ্ঞানী ও আদর্শ মানুষ হয়ে ওঠা যায়। এই বইয়ের লেখক মাওলানা আল-আমীন ওয়াদুদ; যিনি বাচ্চাদের খুব ভালোবাসেন। তিনি জানেন-বাচ্চারা উপকারী গল্প পড়তে চায়। কিন্তু তার সঙ্গে চায় খেলাধুলার আনন্দ, আদরের হাসি। তারা চায় কল্পনার রঙে রঙিন হয়ে যেতে। তাই তিনি আমাদের জন্য লিখেছেন এমন সব গল্প; যেখানে আছে শিক্ষা, আছে মজা, আছে হাসি আর ভালোবাসা। এই বইয়ের প্রতিটি গল্প যেন একেকটি রঙিন পাখি-যে পাখি মন ভালো করে দেয়, দুঃখ মুছে দেয়, আর আমাদের হাতে তুলে দেয় ‘নৈতিকতার রঙিন ঘুড়ি ও জ্ঞানচর্চার সুপেয় পরশ।’ তুমি যদি মন দিয়ে প্রতিটি গল্প পড়ো-দেখবে তোমার হৃদয়টাও একটু একটু করে বদলে যাচ্ছে। তুমি হয়ে উঠছো আরও শান্ত, আরও ভালো, আরও প্রিয় একজন বন্ধু। তাহলে চলো, আমরা একসঙ্গে ‘রাগ’ জয় করি, ‘অজ্ঞতা’ বিদায় দিই, আর ‘জ্ঞান’ এবং ‘ভালোবাসা’র আলোয় আলোকিত করে তুলি আমাদের ছোট মন

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।