| লেখক | আব্দুল আযীয আত-তারীফী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 112 |
| Cover Type | পেপার ব্যাক |
অনুবাদক: উবাইদ উসমান পৃষ্ঠা সংখ্যা: ১১২ ফ্রি-মিক্সিং আজকে আমাদের সমাজের ভয়ানক সমস্যা। সমস্যাটিও আবার এমন, সবাই বুঝতে পারছে, কিন্তু কেউ আমলে নিচ্ছে না। এক অন্ধকারের দিকে আমরা যেন উপায়হীনভাবে এগিয়ে চলছি… . এই ফ্রি-মিক্সিং এমন এক সমস্যা, যা হাজারও সমস্যার কারণ। বড়-বড় সামাজিক অপরাধ ও রাষ্ট্রীয় অস্থিরতার একদম প্রধান ও মৌলিক সমস্যা যদি আমরা বের করতে চাই, দেখা যাবে, ৯৫% সমস্যার মূলে আছে এই অপরাধটি। . কিন্তু আমরা কি একে অপরাধ হিসেবে দেখছি! এমন একটি মৌলিক ও প্রধান সমস্যাকে গুরুত্বহীনভাবে রেখে, বরং এর বিস্তার যেন আরও আরও ছড়িয়ে পড়ে, তার আয়োজন করে কোনোভাবে কি সম্ভব সমাজের এত এত অন্যায় বন্ধ করা? . ইসলাম যুগ যুগ ধরে এই কথা বলে আসছে নানাভাবে। সময়ের সাথে সাথে পাল্টেছে বলা ও দাওয়াতের ধরন ও আবেদন। সে কল্পে—ফ্রি মিক্সিং ও ইসলাম—শাইখ আবদুল আজিজ আত-তারিফির অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। . আপনাকে ফ্রি-মিক্সিংয়ের মারাত্মক মহামারী থেকে বাঁচতে ইসলামের নীতিতে আসতেই হবে; ভিন্ন কোনো সমাধান নেই। তাই পড়ুন—ফ্রি মিক্সিং ও ইসলাম