Whatsapp: +8801567808596

  |  

Track Order

গল্পগুলো প্রিয় নবীজির

গল্পগুলো প্রিয় নবীজির

৳140
৳70
শিশু বয়সে, নানি, দাদি, মায়ের কোলে বসে শুনেছিলাম এক মহামানবের গল্প-যিনি এতটা দয়ালু, এতটা নরম, আবার এতটা দৃঢ় একজন মানুষ, যাঁকে ভালো না বেসে থাকা যায় না। বলছি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা।বছর গড়িয়ে গেছে। সম
  লেখক   কাউসার লাবীব
  প্রকাশনী

 রিজকুন কারীম প্রকাশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   64
  Cover Type   হার্ড কভার

শিশু বয়সে, নানি, দাদি, মায়ের কোলে বসে শুনেছিলাম এক মহামানবের গল্প-যিনি এতটা দয়ালু, এতটা নরম, আবার এতটা দৃঢ় একজন মানুষ, যাঁকে ভালো না বেসে থাকা যায় না। বলছি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা।বছর গড়িয়ে গেছে। সময় পেরিয়ে গেছে। জীবন নানা মোড় নিয়েছে। কিন্তু ছোটবেলার সেই গল্পগুলো, সেই কোমল মুখাবয়ব, সেই আদর্শ-আজও হৃদয়ে গেঁথে আছে। নানা ভাবনায় একবার মনে হলো, মায়ের কাছ থেকে শোনা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের ঘটনাগুলোর সঙ্গে আরও কিছু ঘটনা যুক্ত করে গল্পের মতো করে বলি, যেন আজকের শিশুরাও মুগ্ধ হয়ে শোনে, বড়রাও চোখ বন্ধ করে অনুভব করে-নবীজির জীবন কেমন ছিল! চেষ্টা করেছি হাদিসে বর্ণিত কিছু প্রামাণ্য ঘটনাকে ভাষার কোমলতায় মোড়ানো গল্পের মতো করে সাজাতে। এমন গল্প, যা শুধু শুনে মন ভরে না-হৃদয় নরম করে। চোখ ভিজিয়ে দেয়। ইমান সবুজ করে। সত্যিকারের মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা জোগায়।‘গল্পগুলো প্রিয় নবীজির’-এ শুধু গল্প নয়, আদর্শ মানুষ হওয়ার টিপস। এতে আছে ভালোবাসা, শিক্ষা, নৈতিকতা আর নির্মল ইমানের আলো। প্রত্যেকটি গল্প যেন বড়দের মনে আঁচড় কেটে না যায়, আর শিশুমনের ওপর আদরের পরশ বুলিয়ে দেয়-সে চেষ্টা করেছি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ছিলেন সেই মানুষ, যিনি বলতেন-‘যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’এই বই নবীপ্রেমে পথচলার এক ক্ষুদ্র প্রয়াস। ভুলত্রুটি নিঃসন্দেহে রয়ে গেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটি পড়ে একজন মানুষেরহৃদয়েও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়-তাহলে নিজেকে সার্থক মনে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের আলোকে জীবন সাজানোর তাওফিক দিন। মৃত্যুর আগে একবার হলেও তাঁর রওজার পাশে দাঁড়িয়ে তাঁকে সালাম জানানোর তাওফিক দিন। আমিন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।