| লেখক | ড. উমার সুলায়মান আল আশকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
অনুবাদ : ইমরান হেলাল সম্পাদনা: মাসুদ শরীফ পৃষ্ঠা: ১২৪ ‘যেমনি নাচাও তেমনি নাচি’—তাকদির নিয়ে অনেক মানুষের বিশ্বাস এমন৷ সব কিছু আল্লাহ আগেই লিখে রাখলে আমাদের কী দোষ? অনেকে আবার তাকদিরের দোহাই দিয়ে বলেন, কপালে থাকলে নামাজ করব, ভালো পথে আসব৷ তাকদির যদি সৃষ্টির শুরুতেই আল্লাহ লিখে রাখেন, তা হলে গর্ভের বাচ্চার যে-তাকদির ফেরেশতারা লেখেন, আবার লাইলাতুল-কাদরে নাকি তাকদির পুনর্লিখন হয়, আবার দুআ করে নাকি তাকদির বদলানো যায়—তাকদির বিষয়ে গোলমালের শেষ নেই৷ তাকদিরের সেই আপাত গোলমেলে প্যাঁচ ছোটাতে বক্ষ্যমাণ গ্রন্থটি।