| লেখক | রকিব হাসান |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 95 |
| Cover Type | হার্ড কভার |
পুরনো ল্যাবরেটরির ভেতর ঢুকেই বিপদে পড়ল তিন গোয়েন্দা। একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এল কানে। ‘কিশোর, কী হয়েছে?’ জানতে চাইল মুসা। ঠোঁটে আঙুল রেখে জোরে কথা বলতে নিষেধ করল কিশোর। তারপর ওকে অনুসরণ করতে ইশারা করল। বারান্দা ধরে এগিয়ে চলল ওরা। একটা টেবিলে টেলিফোন দেখতে পেল কিশোর। ওকে দেখেই যেন কাকতালীয়ভাবে বাজতে আরম্ভ করল। সামান্য দ্বিধা করে রিসিভার তুলে নিল কিশোর। কানে ঠেকাতেই ভেসে এল একজন মানুষের গলা, জিজ্ঞেস করল, ‘কে, মিসেস স্মিথ?’ প্রচণ্ড গতিতে ছুটছে যেন কিশোরের ভাবনাগুলো। রিসিভারে একটা রুমাল চাপা দিয়ে মিসেস স্মিথের কণ্ঠ যতটা সম্ভব নকল করে জবাব দিল, ‘হ্যাঁ। কিন্তু পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখল ওর। মনে হচ্ছে ভূতের আক্রমণের মুখে পড়েছে ও। বিপদ জেনেও পা শক্ত করে ঘুরে দাঁড়াল কিশোর…