| লেখক | মহাদেব বসু |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
যখন একজন ছাত্র একটা গণ্ডি পেরিয়ে নতুন জগতে প্রবেশ করে তখন তার আনন্দিত হওয়ারই কথা। হাবলুর প্রসঙ্গে আজ সেই কথা প্রযোজ্য। হাবলু হাইস্কুলে ভর্তি হয়েছে। আজ তার প্রথম ক্লাস। আজিজ সাহেব ছেলেকে স্কুলে নিয়ে এসেছেন। বিলকিস বেগম খুশি। মানুষ কত কথাই বলেছে- হাবলু নাকি পিইসি-ই পাস করতে পারবে না। সেই হাবলু সমাপনী পাস দিয়েছে। হাইস্কুলে ভর্তি হয়েছে। আজ আবার ক্লাসেও গেছে। একজন মায়ের এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে? আজিজ সাহেব ছেলের এ ব্যাপারে খুশি যে নয় তা নয়; তবে চিন্তিতও বটে। ছেলে কখন যে কী করে বসে কিংবা কী বলে ফেলে- এটাই তার দুশ্চিন্তার কারণ। আজিজ সাহেব দোয়া দরুদ পড়ছেন। আল্লাহ খোদার নাম নিচ্ছেন। প্রার্থনা করছেন, হে খোদা, ওকে একটু বুদ্ধি দাও, মানুষ বানাও। ক্লাস শুরু হয়ে গেছে। হাবলু ক্লাসে ঢুকে পড়েছে।