Whatsapp: +8801567808596

  |  

Track Order

হাদিসের জোনাকি পোকা

হাদিসের জোনাকি পোকা

৳260
৳130
ছোট্ট বন্ধুরা! তোমরা কি কখনও গ্রীষ্মের রাতে অন্ধকার মাঠে ছোট ছোট আলো জ্বলতে দেখেছ? সেই টিমটিমে আলোগুলো কারা দেয় জানো? হ্যাঁ, সেগুলো হলো আলোকদানকারী জোনাকি পোকা-নীরব, শান্ত, কিন্তু আলো ছড়ায় নিঃস্বার্থভাবে। তারা বলে না কিছু, তবে চোখের ইশারায় যেন বলে-‘এই পথে
  লেখক   মাওলানা আল আমীন ওয়াদুদ
  প্রকাশনী

 রিজকুন কারীম প্রকাশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   96
  Cover Type   হার্ড কভার

ছোট্ট বন্ধুরা! তোমরা কি কখনও গ্রীষ্মের রাতে অন্ধকার মাঠে ছোট ছোট আলো জ্বলতে দেখেছ? সেই টিমটিমে আলোগুলো কারা দেয় জানো? হ্যাঁ, সেগুলো হলো আলোকদানকারী জোনাকি পোকা-নীরব, শান্ত, কিন্তু আলো ছড়ায় নিঃস্বার্থভাবে। তারা বলে না কিছু, তবে চোখের ইশারায় যেন বলে-‘এই পথে চলো। এ পথ আলোয় ভরা। আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসগুলোও ঠিক তেমন। বড় বড় কথা নয়, ছোট ছোট বাক্য- কিন্তু তাতে লুকিয়ে আছে এক অনন্য জীবনের দিশা। এই বইটিতে আমরা সেই হাদিসগুলো ছোটদের মনের মতো করে সাজিয়েছি-গল্পে, ছড়ায়, কথায় আর খেলাচ্ছলে। যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। সত্য বলতে হয়, মিথ্যা বলা মহাপাপ, মা-বাবাকে ভালোবাসবে, হাসিমুখে কথা বলবে, আর মানুষের প্রতি দয়া দেখাবে। তোমরা যখন এই বইয়ের পাতা উল্টোবে, তখন তোমরা পাবে এক নতুন আলোর খোঁজ। একটি সুন্দর হৃদয়ের অধিকারী শিশু-যার পানে তাকিয়ে ফেরেশতারা বলে, ‘দেখো, ওই তো আলোর ফুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতের পাপড়ি।’ হাদিসের জোনাকি পোকা বইটি তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’ তোমরা জোনাকি পোকার মতো ছোট হলেও-আশা করি, এ বই তোমাদের মনের আকাশে আলো ছড়িয়ে দেবে। তোমরা আলোকিত হবে। তোমাদের আলোয় আলোকিত হবে পরিবার, সমাজ ও এই পুরো পৃথিবী। তোমাদের রইলো এক আকাশ স্নেহাশীষ দোয়া ও ভালোবাসা

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।