Whatsapp: +8801567808596

  |  

Track Order

হারুন অর রশিদের জনপ্রিয় ৩টি থ্রিলার উপন্যাস

হারুন অর রশিদের জনপ্রিয় ৩টি থ্রিলার উপন্যাস

৳1070
৳920
কে বলিল হত্যাকাণ্ড পাপ ভারতীয় উপমহাদেশের ভয়ঙ্করতম এক খুনীর দল ‘ঠগী’। আনুমানিক ২০ লক্ষ খুনের দায় যাদের কাঁধে। রোস্তম জমাদার নামের এক ঠগী সর্দার, তার মৃত্যুশয্যায় শুয়ে একটা খাতায় লিখে গেল রবীন্দ্রনাথের পাঁচটা কবিতা। বিশ্বাস করে সেই খাতাটা একজনের হাতে
  লেখক   হারুন অর রশিদ
  প্রকাশনী

 রাত্রি প্রকাশনী

  সংস্করণ   May 3, 2026
  catagory  সাহিত্য ও উপন্যাস
  Language   বাংলা
  Number of Pages   520
  Cover Type   হার্ড কভার

কে বলিল হত্যাকাণ্ড পাপ ভারতীয় উপমহাদেশের ভয়ঙ্করতম এক খুনীর দল ‘ঠগী’। আনুমানিক ২০ লক্ষ খুনের দায় যাদের কাঁধে। রোস্তম জমাদার নামের এক ঠগী সর্দার, তার মৃত্যুশয্যায় শুয়ে একটা খাতায় লিখে গেল রবীন্দ্রনাথের পাঁচটা কবিতা। বিশ্বাস করে সেই খাতাটা একজনের হাতে তুলে দিয়ে বলে গেল, এই খাতাটা পৌঁছে দিতে হবে আমার ছেলের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আর দুর্ভিক্ষের মাঝে ঠগী সর্দারের খাতার কথা ভুলেই গেল সেই লোক। নাকি, ইচ্ছে করেই ভুলে যাওয়া হলো? সেই খাতা প্রায় ১০০ বছর পর হাতে এলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার যুবকের। তাদের মনে প্রথম প্রশ্নটাই জাগলÑ একজন মৃত্যুপথযাত্রী মানুষ তার ছেলের উদ্দেশ্যে কবিতা লিখবে কেন? গল্পটা এই চার যুবকের? নাকি রবীন্দ্রনাথের পাঁচটা কবিতার? নাকি ২০ লক্ষ মানুষ খুন করা ঠগীদের? নাকি তারচেয়েও বড় কিছুর, ২০ কোটি মানুষের? মাস্টারপিস বেড়িবাঁধ সড়কের পাশে মাটিতে শুয়ে আছে দুই যুবক। আকাশে মস্ত একটা চাঁদ। পৃথিবী ভেসে যাচ্ছে চাঁদের জোছনায়। হেমন্তের শীতল বাতাসে কামিনী ফুলের ঘ্রাণ। নদীতে ঢেউ উঠেছে, সেই ঢেউয়ে একটা চাঁদ লক্ষ চাঁদ হয়ে মুক্তোর মতো ঝিকমিক করছে। পুরো দৃশ্যটা অসাধারণ। কিন্তু সমস্যা হলো, যুবক দুটোর মাথা কাটা! মস্তকহীন দুটো লাশ পরে আছে বেড়িবাঁধ সড়কের পাশে! রাহেলা বেগম সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তার ছোট্ট নাতিটার হাসিমুখ কল্পনা করতে করতে তিনি ক্ষণিকের মধ্যেই ঘুমিয়ে পরলেন। রাহেলা বেগম তখন জানতেন না, তিনি ঘুম ভেঙে যা দেখবেন, তাতে জীবনের বাকিটা সময় আর ঠিকমতো ঘুমাতে পারবেন না। ট্রেনের কামরায় পাওয়া গেলো একটা সিগারেটের প্যাকেট। শূন্য কামরার মতো, সিগারেটের প্যাকেটটাও শূন্য ছিল। কিন্তু প্যাকেটের গায়ে ছিল হাতে আঁকা অদ্ভুত একটা ছবি। যে ছবি তার পরতে পরতে লুকিয়ে রেখেছে রহস্য! কেউ কেউ ফেরে না গত সোমবার দুপুরে আপনি কী দিয়ে ভাত খেয়েছিলেন, বলতে পারবেন? গত মাসের বারো তারিখে কোন শার্টটা পরে অফিসে গিয়েছিলেন, বলতে পারবেন? বলতে পারবেন, আপনার পায়ের জুতোটা কবে কিনেছিলেন? সবকিছু মনে রাখতে পারা, অসাধারণ স্মৃতিধর এক ‘মেমোরি ম্যান’ এর গল্প এটা। সাহিত্যিক, চলচ্চিত্রকার জহির রায়হান বেঁচে আছেন? তাকে দেখা গেছে ভারতের বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে! এ গল্পটা জহির রায়হানের কিংবা তার গল্পের। মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটে অংশগ্রহণ করা এক অকুতোভয় যোদ্ধার গল্প এটা। এটা একজন গৃহিণীর গোয়েন্দা হয়ে ওঠার গল্প। গল্পটা এক মায়ের মমত্ববোধের কিংবা মাতৃভূমি অথবা মৃত্যুর। গল্পটা এক মায়ের মমত্ববোধের কিংবা মাতৃভূমি অথবা মৃত্যুর।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।