| লেখক | আবু তাসনিম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 1, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 16 |
| Cover Type | পেপার ব্যাক |
এ ছিল এমন এক সকাল, যখন মরুভূমির বুকে ধুলোর ঝড় নয়, নেমে এসেছিল আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি। ঠোঁট ও পায়ে ক্ষুদ্র পাথরের কণা, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়েছিল বজ্রের চেয়েও শক্তিশালী। কাবা ধ্বংসের উদ্দেশ্যে আসা আবরাহার অহংকারী বাহিনী মুহূর্তে ভস্ম হয়ে গিয়েছিল। মক্কার নেতা আবদুল মুত্তালিবের ভাষায়- “উটের মালিক আমি, উট ফেরত চাই। কাবার মালিক আল্লাহ, তিনি নিজেই তাঁর গৃহ রক্ষা করবেন।” ৫৭১ খ্রিষ্টাব্দের সেই ঘটনার সাক্ষ্য সুরা ফিল। আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করেন। এ কাহিনি শুধু ইতিহাস নয়, ঈমান, তাওয়াক্কুল ও আসমানি সাহায্যের জীবন্ত শিক্ষা।