| লেখক | আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 30, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | পেপার ব্যাক |
বইটি কুরআন ও সহীহ সুন্নাহ‘র অনুসারী দেশের সকল হিফজখানা‘র মক্তব বিভাগ, কাওমী মাদ্রাসার ইবতেদায়ী শাখা, ক্বারিয়ানা ট্রেনিং সেন্টার ও মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রমের জন্য আমাদের সম্পাদিত ও প্রকাশিত প্রথম কিতাব/বই। কেন এ বই সংগ্রহ করবেন ও মাদ্রাসার পাঠ্যভূক্ত করবেন? ১. ছাত্র-ছাত্রীদেরকে কীভাবে পড়াতে হবে, তার নিয়ম লিখে দেওয়া হয়েছে। ২. আরবি বানার রীতি ও হাতের লেখা শেখানোর পদ্ধতি উল্লেখ করা হয়েছে। ৩. ঈমান-আক্বীদা ও জরুরী মাস‘আলা-মাসায়েল দলিলসহ পেশ করা হয়েছে। ৪. ফরজ সালাতের পওে পাঠের জন্য দু‘আ, সকাল-সন্ধ্যার যিকির ও বিশেষ বিশেষ দু‘আ রেফারেন্সসহ দেওয়া হয়েছে। ৫. জীবন ঘনিষ্ট ৪০টি হাদীস অর্থ ও রেফারেন্সসহ ধারাবাহিকভাবে দেওয়া আছে এবং বইটি অধ্যায় আকারে সু-বিন্যস্ত। প্রথম অধ্যায়: আরবি লিখা-পড়া শিক্ষা আরবি শব্দের বানান রীতি আরবি হরফ ও শব্দ লেখা শিখানো অর্থসহ ছোট ছোট ২২টি সূরাহ দ্বিতীয় অধ্যায়: প্রয়োজনীয় তাজবীদ শিক্ষা মাখরাস, সিফাত ও মাদ্দের বিস্তারিত বিবরণ নূন সাকিন ও তানভীনের আহকাম উদাহরণসহ মীন সাকিনের বিবরণ উদাহরণসহ মহিমান্বিত ‘আল্লাহ’ নামের সঠিক উচ্চারণের নিয়মসমূহ ‘রা’ হরফ কখন পূর ও বারিক পড়িতে হয়, তার বিবরণ তৃতীয় অধ্যায়: আক্বাঈদ শিক্ষা কালিমা, ইসলাম, ঈমান, তাওহীদ, শিরক, কুফুরী, মুনাফেক্বী, আল্লাহর পরিচয়, অর্থসহ আল্লাহর ৯৯টি নাম, নবী ও রাসূল পরিচিতি, কুরআনে উল্লেখিত ২৫জন নবীর নাম, ৫ জন শ্রেষ্ট রাসূল, কুরআন ও আসমানী কিতাব পরিচিতি এবং হাদীস ও প্রসিদ্ধ হাদীস গ্রন্থের নাম ইত্যাদি। চতুর্থ অধ্যায়: জরুরী মাসায়েল শিক্ষা আহকাম, পবিত্রতা, উযু, তায়াম্মুম, গোসল, উযু ভঙ্গের কারণসসূহ, সালাতের ওয়াক্ত পরিচিতি,আযান-ইক্বামত, ফরজ সালাত, সুন্নাত সালাত, বিতর সালাত, তারাবীহ, ইস্তেখারাহ, জুমু‘আহ, দুই ঈদের সালাত, মৃত ব্যক্তিকে গোসল, কফিন, জানাযার সালাত ও দাফনের নিয়ম এবং বিবাহ পড়ানোর নিয়ম ও খুৎবাহ ইত্যাদি। পঞ্চম অধ্যায়: জরুরী দু‘আ ও যিকির ষষ্ট অধ্যায়: ৪০টি হাদীস অর্থ ও তথ্যসহ মূখস্থ করা ।