| লেখক | ইফতেখার সিফাত |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 176 |
| Cover Type | পেপার ব্যাক |
একজন ব্রিটিশ-ওয়াশ মুসলিমকে প্রথম কোন বইটা দেওয়া যায়, সে ভাবনা আর নেই। উসতাদ ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহকে দিয়ে আল্লাহ সেই কাজটুকু নিয়েছেন। নিঃসন্দেহে একজন জেনারেল শিক্ষিত মুসলিমের পড়া প্রথম বই হওয়া উচিত এই ‘হিউম্যান বিয়িং’ বইটি। যাতে তিনি নিজেকে চিনতে পারেন—আমি পশ্চিমা ‘হিউম্যান’ না-কি আল্লাহর ‘আবদ’? ‘কোন পরিচয়ে আমি কবরে যেতে চাই’? এটা তো সেই আত্মজ্ঞান, যা একজন মুসলিমের প্রয়োজন হয় তার বালেগ হবার সাথে সাথে। আর একজন নওমুসলিমের প্রয়োজন হয় কালিমা পড়ার পরপরই। আল্লাহর দেওয়া নৈতিকতা অস্বীকারকারী ‘হিউম্যান’ হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না-কি আল্লাহর দেওয়া নৈতিকতা মেনে তার দাস হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? এ সিদ্ধান্ত তো আমাকে কুরআন পড়ার আগেই নিতে হবে। তাই আমি প্রত্যেক মুসলিম ভাইকে অনুরোধ করব, নিজে পড়ার সাথে সাথে প্র্যাক্টিসিং-গাফেল সবার হাতে কীভাবে এই বই পৌঁছানো যায়, সেই ফিকির করি সবাই। – ডা. শামসুল আরেফীন শক্তি