| লেখক | ড. আহমাদ ইবনু ফাতহী বুকাইরী |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 92 |
| Cover Type | পেপার ব্যাক |
ইমাম আবূ ইউসুফের ঐতিহাসিক উক্তি “ইলম এমন বস্তু, যা তোমাকে তাঁর কানাকড়িও দিবে না, যতক্ষণ না তাঁকে তুমি তোমার পুরোটা বিলাবে।” আমাদের সালাফরাও ইলমের জন্য সেই একই কাজ করেছেন, নিজেদের সর্বস্ব বিলিয়েছেন। অর্থের বেলায়ও তাদের আচরণ ভিন্ন ছিলো না। অনেকেই দিতে দিতে এমন পর্যায়ে দিয়েছেন, নিজের ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, অনেকে পিতার রেখে যাওয়া সম্পদের সব ফুরিয়েছেন, পায়ে যে কী দিবে সেই জুতাটা পর্যন্তও ছিলো না এমনও হয়েছে। সেই সকল ইতিহাস আজেকের তালেবে ইলমদের গভীর মনোযোগের সঙ্গে অধ্যয়ন করা দরকার। এদিকে বিত্তবানদের পৃষ্ঠপোষকতা ছাড়াও পনের’শ বছরের এই ইলমী সিলসিলা এমনি গড়ে ওঠেনি, সেসব ইতিহাসও আলোচ্য বইয়ে খুব সযত্নে উল্লেখিত হয়েছে, তাই গাইরে আলিমদেরও বইটা পড়া প্রয়োজন, বিশেষত একটা আওয়াজ যখন অনেকেই উঠানোর চেষ্টা করে যে, ‘হুজুররা এতো টাকা দিয়ে করবেটা কী!’