| লেখক | মুফতি মাসউদুর রহমান সিরাজি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 2, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 248 |
| Cover Type | পেপার ব্যাক |
‘ইলমে দীনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম’ এটি যেমন সত্য, ঠিক তেমনি তালিবুল ইলমের ফজিলতও সীমাহীন। প্রত্যেক তালিবুল ইলমের জন্য তার দায়িত্ব ও কর্তব্য জানা একান্ত প্রয়োজন। সেইসাথে নিজের ব্যক্তিত্ব (তালিবুল ইলমের ফজিলত) সম্পর্কেও জানা থাকা বাঞ্ছনীয়। তালিবুল ইলমের ফজিলত ও কর্তব্য জানা না-থাকার কারণে ছাত্রদের আজ লেখাপড়ার আগ্রহ-উদ্দীপনা ও আমলের যওক-শওক খুবই কম। যার ফলে বর্তমান মাদরাসাগুলো থেকে আনওয়ার শাহ কাশ্মিরি রহ., হুসাইন আহমাদ মাদানি রহ., রশিদ আহমাদ গাঙ্গুহি রহ. ও আশরাফ আলি থানবি রহ.-এর মতো ব্যক্তিত্বের আবির্ভাব ঘটছে না। তাই তালিবুল ইলমের ফজিলত ও কর্তব্য ছাত্রদের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন ও সময়ের দাবি। এ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমার স্নেহভাজন ছাত্র মাওলানা মাসউদুর রহমান “ইলমি সফরে তালিবুল ইলমের পাথেয়” নামক একটি বই লিখেছে, শুনে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। আমি মনে করি, এ বইটি প্রতিটি তালিবুল ইলমের কাজে আসবে। লেখা-পড়ায় আগ্রহ-উদ্দীপনা ও আমলের যওক-শওক সৃষ্টিতে কার্যকরী সহায়ক হবে। তাই প্রতিটি তালিবুল ইলমকে এই বইটি পাঠ করে উপকৃত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এই ধরনের আরও মহৎ দীনি খেদমত আঞ্জাম দানে লেখকের হিম্মত বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা এই দীনি খেদমত কবুল করে প্রতিটি তালিবুল ইলমের মাঝে লেখাপড়ার আগ্রহ-উদ্দীপনা ও আমলের যওক-শওক সৃষ্টি করে দিন এবং লেখককে উত্তম জাযা (প্রতিদান) দান করুন, আমিন। -আল্লামা আব্দুল কুদ্দুছ সাহেব দা. বা.