Whatsapp: +8801567808596

  |  

Track Order

ইমরান রাইহান এর মহাকালের আট কপাট

ইমরান রাইহান এর মহাকালের আট কপাট

৳2700
৳1485
বিপিনগঞ্জ বাজার মানবজীবনে আমরা প্রতিনিয়তই হারিয়ে ফেলছে জীবনের সুখময় মুহূর্তগুলো। যে মুহূর্তগুলো কভু ফিরে আসবে না, চাইলেও ফিরে যাওয়া যাবে না সেই শৈশব বা কৈশোরের অবুঝ দিনগুলো! জানি, সেই আনন্দঘন মুহূর্তগুলো আর আসবে না এই সংক্ষিপ্ত জীবনে। কিন্তু কিছু স্মৃতিময়
  লেখক   ইমরান রাইহান
  প্রকাশনী

 সঞ্চালন প্রকাশনী

  সংস্করণ   April 29, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

বিপিনগঞ্জ বাজার মানবজীবনে আমরা প্রতিনিয়তই হারিয়ে ফেলছে জীবনের সুখময় মুহূর্তগুলো। যে মুহূর্তগুলো কভু ফিরে আসবে না, চাইলেও ফিরে যাওয়া যাবে না সেই শৈশব বা কৈশোরের অবুঝ দিনগুলো! জানি, সেই আনন্দঘন মুহূর্তগুলো আর আসবে না এই সংক্ষিপ্ত জীবনে। কিন্তু কিছু স্মৃতিময় অতীত প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে; আহ্বান করে হারিয়ে যেতে তার মাঝে ঘোর লাগে অনুভূতি নিয়ে। কখনো হৃদয়ের স্মৃতিস্পটে ভেসে উঠে— মানুষের কোলাহলমুখর কোনো জরাজীর্ণ হাট-বাজার, যেখানে জড়িয়ে আছে ভালোলাগা কিছু স্মরণীয় মুহূর্ত। কখনো মনে পড়ে— সুনসান শীতের রাতে অচেনা জনপদে প্রিয়জনদের সাথে নিঃশব্দে অজানার পথে ছুটে চলার দিনগুলো। কখনো বা অতীত মনে করিয়ে দেয়— স্মৃতির সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি বহু প্রিয়মুখ, যাদের সাথে কাটিয়েছি কতশত আনন্দঘন মুহূর্ত, যাদের অবদান জীবনে কখনো ভুলবার নয়। তাঁদের কেউ কেউ ঠায় নিয়েছেখালপাড়ের কবরস্থানে, কেউ বা হারিয়ে গেছে জীবনযুদ্ধে কর্মব্যস্ততার নামে এক আলেয়ায়। কখনো কিছু স্মৃতি দুমড়েমুচড়ে দেয় ভেতরটাকে, হৃদয়ে রক্তক্ষরণ হয় অজান্তেই, যখন অনুভব করি— সেদিনগুলো কেন ফিরে আসবে না! কেন অতীতের ভুলগুলো শুধরানোর আরেকটি সুযোগ পাব না! যদি একটি সুযোগ আসত, তাহলে নতুন করে জীবনটাকে রাঙাতে পারতাম, ভুলগুলো শুধরে ফুটন্ত গোলাপের মত নিষ্পাপ জীবন গঠন করতে পারতাম! সম্মুখযুদ্ধের মহানায়ক ছাইয়ের ভেতর জন্ম নেয়া অগ্নিস্ফুলিঙ্গ ছিলেন মাওদুদ বিন তুনিতকিন।পরাজয়ের যুগে তিনিই রুখে দাঁড়িয়েছিলেন ক্রুসেডারদের বিরুদ্ধে। তাঁর মৃত্যুতে মুসলিম বিশ্বে দেখা দেয় নেতৃত্ব শূন্যতা। সে শূন্যতা পূরণ করতে এগিয়ে আসেন বালক বিন বাহরামসহ অন্যরা। এই ধারায় এক উল্লেখযোগ্য সংযোজন হয়ে মাঠে নামেন ইমাদুদ্দিন জেংগি। তাকে দমন করতে গঠন করা হয় ক্রুসেডার-বাইজান্টাইন জোট। ওদিকে তুঙ্গে উঠে সেলজুক-আব্বাসি দ্বন্দ্ব। বিচক্ষণ ইমাদুদ্দিন ঠাণ্ডা মাথায় সামাল দেন সবাইকে। একদিকে আদায় করেন সেলজুকদের স্বীকৃতি; অন্যদিকে বাইজান্টাইন সম্রাটকে বাধ্য করেন মুসলিম ভূমি ত্যাগ করতে। পাঁচ বছরের প্রস্তুতি শেষে ইমাদুদ্দিন উপস্থিত হন এডেসার সামনে।মুসলিমদের জন্যে ক্রুসেডের ইতিহাস কখনো গর্বের, অহংকারের কখনো বা কষ্টের বা ভীরুতার। ইমরান রাইহান রচিত পাইন বনের যোদ্ধা বইয়ের দ্বিতীয় খণ্ড এটা। লেখকের মতে, ইতিহাস পাঠের প্রাথমিক পাঠকদের জন্য এই সিরিজ। ইতিহাস-কে বিকৃত না করে সাহিত্যে রুপ দিলে পাঠকের কেমন লাগে, সেটা-ও ভাবনার। ঘোড়ার খুরে পদানত করলো যারা সাম্রাজ্যের সিংহাসন হিজরি প্রথম শতাব্দীতেই ইসলাম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যকে। ১৪০০ বছর ধরে মুসলমানরা অব্যাহত রেখেছে জুলুমের বিরুদ্ধে তাদের সংগ্রাম। কখনো ক্রুসেডার, কখনো তাতার, কখনো ইউরোপিয়ান উপনিবেশ এসবের বিরুদ্ধে লড়ে চলেছে তারা। বীরত্ব আর সাহসিকতায় তারা নির্মাণ করেছে এক সমৃদ্ধ ইতিহাস। ইতিহাসের ধূসর জগত ঘেঁটে এমন সব বীরদের বীরত্বমালা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। মহিরুহ (সাম্রাজ্যের সিংহাসন এর দ্বিতীয় পর্ব) অস্ত্রের ঝনঝনানি ও বারুদের ধোঁয়ার মাঝে রচিত হয় নতুন ইতিহাস। উত্থান ঘটে সময়ের মহানায়কদের। কিন্তু মহানায়কদের দীপ্ত আভার সামনে অনেক সময় ম্লান হয়ে যান আড়ালের নায়কেরা। ইতিহাসের পাতা উল্টে এমন কিছু বিস্মৃত নায়কদের জীবনীই তুলে আনা হয়েছে এই বইটিতে। হিজরি প্রথম শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইতিহাসের নানা বাঁকে অবদান রাখা নেপথ্য নায়কদের হাজির করা হয়েছে পাঠকের সামনে। তুলে ধরা হয়েছে তাদের জীবন, কীর্তি ও অবদান। রণাঙ্গনের দুঃসাহসী কাকা ইবনে আমর, যিরার ইবনে আজওয়ার ও হুসামুদ্দিন বারকে খানের মতো ২১ জন বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনি নিয়ে রচিত এই বইটি ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য উন্মোচন করবে ইতিহাসের অজানা একগুচ্ছ আখ্যান। ১৮৫৭ স্বাধীনতা যুদ্ধের উপাখ্যান ১৮৫৭। আচমকা ক্ষোভের আগুনে জ্বলে উঠলো ভারতবর্ষ। মিরাট থেকে দিল্লি, ঝাঁসি থেকে বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ে যুদ্ধের উন্মাদনা। সিপাহি-জনতা গড়ে তোলে প্রতিরোধের কেল্লা। সমর্থন জানান শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। তীব্র লড়াইয়ের মুখে নড়বড়ে হয়ে উঠে ইংরেজ শাসনের মসনদ। পাশবিক নৃশংসতায় এই সংগ্রাম দমন করে ইংরেজরা। লালকেল্লা থেকে বহিষ্কার করা হয় বাহাদুর শাহ জাফরকে। যে আশার আলো জ্বলে উঠেছিল তা মিলিয়ে গেল ক্রমেই। বাহ্যত ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হলেও পরবর্তী দিনগুলোতে এই সংগ্রাম নির্মাণ করেছিল আজাদির রূপরেখা। বক্ষ্যমাণ বইতে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার পাশাপাশি এর নানা দিকে আলো ফেলার চেষ্টা করা হয়েছে। মাহফিল থেকে মাহফিলে ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওয়াজ মাহফিলের ইতিহাস। সর্বসাধারণের কাছে দীন প্রচারের জন্য আলেমরা যে কয়টি মাধ্যম অবলম্বন করেছিলেন, তার মধ্যে অন্যতম ওয়াজ মাহফিল। সবযুগেই দেখা গেছে, এই অঙ্গনে মুখলিস আলেমগণ যেমন কাজ করেছেন, তেমনি স্বার্থান্বেষী কিছু মানুষ চেষ্টা করেছে এটাকে দুনিয়া অর্জনের মাধ্যম বানাতে। এই বইয়ে ওয়াজ মাহফিলের ইতিহাস আনার পাশাপাশি চেষ্টা করা হয়েছে এই অঙ্গনের সঠিক চিত্রগুলো তুলে ধরার। বইয়ের বড় একটি অংশ জুড়ে রয়েছে লেখকের ব্যক্তিগত নানান স্মৃতি ও আবেগ অনুভূতি। বইটি লেখকের স্মৃতিচারণমূলক গ্রন্থ। বাবার সুবাদে বাল্যকাল থেকেই ওয়াজ মাহফিল শোনার অভ্যাস গড়ে উঠেছিল, নিয়মিত শুনেছেন এদেশের বিখ্যাত ওয়ায়েজদের আলোচনা। যাদের কেউ কেউ এখন আর জীবিত নেই। এই বইয়ে তাদের নিয়েই স্মৃতিচারণ করেছেন তিনি। বইয়ের শেষ দিকে জুড়ে দিয়েছেন এই অঙ্গন নিয়ে নিজের কিছু পর্যালোচনা। নির্মোহভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন ওয়াজ মাহফিলের বর্তমান সংকট ও প্রতিকার। ভাইসরয়ের খুন ভাইসরয়ের খুন—ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বড়লাট নিহত হলেন আন্দামানে। হত্যাকারী পাঠান যুবক শের আলি। এ লেখায় তুলে ধরা হয়েছে শের আলির বেড়ে ওঠা, চিন্তার বিবর্তন ও বড়লাটকে হত্যার বিবরণ। কেরালার অচেনা বীরেরা—ভারতবর্ষে উপনিবেশের আগমন হয়েছিল পর্তুগিজদের হাত ধরে। ১৪৯৮ সালে কালিকট বন্দরে ভিড়ে ভাস্কো দা গামার জাহাজ। পরের বছরগুলোতে পর্তুগিজরা রচনা করে জুলুম ও নির্যাতনের আখ্যান। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় উলামায়ে কেরাম। নানা কারণে প্রচলিত ইতিহাসে অনালোচিতই থেকে গেছেন তারা। ইতিহাসের বিস্মৃত এই অধ্যায়ের ওপর আলো ফেলার চেষ্টা করা হয়েছে এই লেখায়। সাদেকপুরের সাদেকিন—বালাকোটের যুদ্ধের পর সাইয়েদ আহমদ শহিদের অনুসারীরা সরে যান সীমান্ত এলাকার দিকে। মহাবন পর্বতের গভীরে গড়ে তোলেন জিহাদের মারকাজ। তাদের সাথে হাত মেলায় স্থানীয় উপজাতিদের একাংশ। কিন্তু উপজাতি সর্দারদের বিশ্বাসঘাতকতা, শিখদের শত্রুতা এবং ইংরেজদের হুমকির সামনে তারা কি টিকিয়ে রাখতে পারবে নিজেদের মারকাজ? পাইন বনের যোদ্ধা পাইন বনের যুদ্ধ ধারণ করতে চায় ক্রসেডের প্রেক্ষাপট ও প্রথম ক্রুসেডের ইতিহাস। তবে বইয়ের ভাষা বর্ননামূলক নয়, তাতে আছে গল্পের আমেজ। ক্লেরমন্টের সম্মেলন থেকে শুরু হওয়া এ গল্প নিকিয়া, এডেসা ও এন্টিয়ক অতিক্রম করে পৌছে যায় জেরুসালেমের ফটকের সামনে। নানা ত্যাগ ও সাহসিকতার গল্প সামনে এগিয়ে নেয় পাঠককে, সমান্তরালে থাকে ভীরুতা ও কাপুরুষতার আখ্যানও। গল্পভাষ্য হলেও বইটি নিছক কল্পনা নয়, এতে আছে বিশুদ্ধ ইতিহাসও।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।