| লেখক | নাজমুস সাকিব |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | পেপার ব্যাক |
জানাযা ও দাফন-কাফন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু কেউ মারা গেলে যখন জানাযা ও দাফন-কাফনে অংশ নেওয়ার প্রয়োজন হয় তখন আর এই বিষয়ে নতুন করে কিছু জানার সুযোগ থাকে না। আবার অন্যসময়ও এই বিষয়ে সর্বসাধারণের উপযোগী বই না থাকায় জানাযার বিধানগুলো শেখা হয়ে ওঠে না। এসব বিষয়কে সামনে রেখে আমরা এই পকেট বইটি প্রকাশ করেছি। এতে জানাযার প্রয়োজনীয় সব বিধান ও দুআ কুরআন ও হাদিসের যথাযথ উদ্ধৃতিসহ দেওয়া হয়েছে। হাদিসের উদ্ধৃতির ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নাম্বার অনুসরণ করেছি। এর সাথে আনুষঙ্গিক বিধান ও করণীয় উল্লেখ করা হয়েছে। কেউ মারা গেলে তার দাফন-কাফনে অংশ নেয়া একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমদের কর্তব্য। এর প্রতিটি পর্যায়ে ইসলামের যে বিধান রয়েছে তা আসলে ইসলামের সৌন্দর্যেরই প্রকাশ। এই বই সেই সৌন্দর্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।