| লেখক | ইকবাল খন্দকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 13, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 16 |
| Cover Type | Unknown Cover |
কাকের গান শেখা টুনটুনির মন ভীষণ খারাপ। সকালে ঠিকমতো ঘুমুতে না পারলে কার না মন খারাপ হয়! কাক তার ঘুমের বারোটা বাজিয়েছে। বাসার পাশে বসে বে-সুরো গলায় কা কা করে তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে। কাক এই কাজ আজই প্রথম করেছে, তা নয়। দুই এক দিন পরপরই করছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। এর একটা সমাধান করতে হবে। টুনটুনি ফিঙের সাথে বিষয়টা নিয়ে কথা বলল। ফিঙে আগে থেকেই কাকের উপর রেগে ছিল। টুনটুনির ঘুম ভাঙার কথা শুনে আরো রেগে গেল ফিঙে। পাশের মাঠেই খাবার খুঁজছিল ঘুঘু। সব শুনে সে ফিঙেকে বলল— শত হলেও কাক আমাদের প্রতিবেশি। ওর উপর আমরা যদি রাগ করি তাহলে সে কোথায় যাবে?