| লেখক | মাওলানা সাইদ মুহাম্মাদ আরাফাত |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 1, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | পেপার ব্যাক |
তুষারে ঢাকা পাহাড়ের ছায়ায় লুকোনো সুনয়না কাশ্মীর। যেখানে প্রতিটি ঝরনা কান্নার সুরে গেয়ে ওঠে; প্রতিটি ফুলই যেখানে প্রতিবাদের প্রতীক। সেই কাশ্মীরেই জন্ম নেয় এক সাহসিনী যোদ্ধা রাইহানা বানো। কোনো রাজপ্রাসাদের কন্যা নয় সে; বরং ঈমান ও শাহাদাতের সফল রাজকন্যা। সে নিজের অশ্রুতে ভিজিয়েছে পাহাড়, সেজদার মাটি দিয়ে সাজিয়েছে কুরআনের আদর্শ, আর নিজের ঈমানি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতার ইতিহাস। “কাশ্মীরের রাজকন্যা” অলীক কোনো গল্প নয়, মিথ্যে কল্প-কাহিনীতে সাজানো নয়, বরং এক বাস্তব জীবনের গল্প। বাস্তব চরিত্রে ফুটে ওঠা এক সত্য ঘটনা। এতে আছে এক মুসলিম মেয়ের দুঃখ-আনন্দ, ভয়-সাহস ও অটল ঈমানের নুর। এই উপন্যাস বলে দেবে, নারী শুধু ঘরে থাকার নয়; সে আলোর সৈনিক, সমাজের মুয়াল্লিমা, ভবিষ্যৎ প্রজন্মের প্রথম পাঠশালা। এ কাহিনি শেখায় নারীর চোখে কাজল নয়, কান্নাই সৌন্দর্য; ঠোঁটে গান নয়, তিলাওয়াতই শ্রেষ্ঠ সুর। “কাশ্মীরের রাজকন্যা” এমন এক উপন্যাস, যা হৃদয় কাঁপায়, আত্মা জাগায় আর ঈমানের আগুন জ্বালায় সত্য ও স্বাধীনতার পথে।