Whatsapp: +8801567808596

  |  

Track Order

খুতুবাতে হাকিমুল ইসলাম ১ম খণ্ড

খুতুবাতে হাকিমুল ইসলাম ১ম খণ্ড

৳500
৳275
হাকীমুল ইসলাম কারী মুহাম্মদ তইায়্যেব (রহ.) ছিলেন ইলম ও আমল এবং রূহানিয়্যত ও আধ্যাত্মিকতার সুউচ্চ সিঁড়ির পৃথিবীখ্যাত মনীষী। বংশসূত্রে তিনি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী (রহ.)-এর পৌত্র
  লেখক   শাইখুল ইসলাম কারী মুহাম্মদ তাইয়েব রহ.
  প্রকাশনী

 আশরাফিয়া বুক হাউস

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   416
  Cover Type   হার্ড কভার

হাকীমুল ইসলাম কারী মুহাম্মদ তইায়্যেব (রহ.) ছিলেন ইলম ও আমল এবং রূহানিয়্যত ও আধ্যাত্মিকতার সুউচ্চ সিঁড়ির পৃথিবীখ্যাত মনীষী। বংশসূত্রে তিনি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী (রহ.)-এর পৌত্র। তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয় হল তিনি সুদীর্ঘ প্রায় ষাট বছরকাল দারুল উলূম দেওবন্দের মুহতামিম (অধ্যক্ষ) ছিলেন। ১৯৮১ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাঁকে বহুমুখী ও বিরল কিছু প্রতিভা দান করেছিলেন। একাধারে একজন কারী, হাফেজ, মুহাদ্দিস, বক্তা ও লেখক হিসেবে তিনি তাঁর সমসাময়িক আলেমদের মধ্যে ছিলেন শীর্ষস্থানীয়। আরবী-উর্দু ভাষায় তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর জ্ঞান-গভীর পাণ্ডিত্বপূর্ণ বয়ান বক্তৃতা ছিল সর্বস্তরের মানুষের হৃদয়ের তৃপ্তিদায়ক খোরাক । আধ্যাত্মিকধারায় তিনি ছিলেন হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর বিশিষ্ট খলীফা। তাইতো নির্দ্বিধায় বলা যেতে পারে, হাকীমুল উম্মতের চরিত্রগঠনমূলক ও নৈতিক উৎকর্ষ সাধনকারী হেদায়েতের ভাণ্ডার বয়ান-বক্তৃতা ও লেখনীর পর হাকীমুল ইসলামের বক্তৃতামালা ও লেখনী জ্ঞানের অকূল সমুদ্র। দেশ-বিদেশের অনেক সমাবেশ ও প্রতিষ্ঠানে তিনি যেসব বক্তব্য রেখেছেন সেগুলো খুব যত্নসহকারে সংরক্ষণ ও সংকলন করা হয়েছে। পরবর্তীতে ‘খুতুবাতে হাকীমুল ইসলাম’ নামে দশ খণ্ডে সংকলিত ও প্রকাশিত হয়েছে এবং গুণীসমাজে তা ব্যাপক সাড়া জাগিয়েছে। বই- ‘খুতুবাতে হাকীমুল ইসলাম’ লেখক- আল্লামা কারী মুহাম্মদ তাইয়্যেব রহ.

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।