| লেখক | ডাঃ মোহাম্মদ ইসতিয়াক সাজ্জাদুর রহমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 30, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 158 |
| Cover Type | হার্ড কভার |
আমরা বর্তমানে এক বাস্তবতার মুখোমুখী, ফেতনার সাগরে নিমজ্জিত। এক শ্রেণীর মানুষ আছে, যারা সহিহ হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করছে। অপরদিকে আরও একদল মানুষ আছে, যারা কুরআন হাদিসকে দূরে ঠেলে নিজেদেরকে শিরকের মাঝে নিমজ্জিত করে ফেলছেন। আবার বর্তমানের তথাকথিত Modern সমাজ, যারা ইসলামকে Backdated ধর্ম মনে করে এবং নিজেদেরকেও ধর্ম-কর্ম থেকে দূরে সরিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ। মূলতঃ এরা সকলেই পথভ্রষ্ট।বাস্তব কথা হচ্ছে, বর্তমান জামানায় কেউ এত বই খুঁজতে চায় না। তারা নিজের বুদ্ধি দিয়ে সব কিছু যাচাই-বাছাই করতে চায়। সমস্যা আসলে তখনই বাঁধে। তাদের পক্ষে কখনোই কুরআন-হাদীস পূর্ণ জানা সম্ভব নয় বা জ্ঞানগুলোকে সম্বন্বয় করা সম্ভব নয়।যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ্ পাকের করুণায়, রাসুল )ﷺ( এর উসিলায় এবং আমার ভাই শাহ সুফি সাইয়েদ আহমাদুর রাহীম (মাঃ জিঃ আঃ) সাহেবের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এই বইটি লেখার চেষ্টা করেছি মাত্র। বইটিতে বিভিন্ন আমলগুলো সংক্ষেপে তুলে ধরা এবং বিভিন্ন বিষয়ে সাধারণের জন্য বোধগম্যভাবে সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে।