| লেখক | ড. সালিহ আল ফাওযান |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 30, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | পেপার ব্যাক |
সৌদী আরব যেমন সমগ্র মুসলিম বিশ্বের ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। তেমনি এখানকার আলিমগণকে মুসলিম জাতি বড় শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখেন। কারণ,মহান আল্লাহ তাঁদেরকে ইসলামী জ্ঞানে বড় গভীরতা প্রদান করেছেন। আর তাঁদের উত্তম বৈশিষ্ট হল যে,তাঁরা দ্বীনের যাবতীয় বিষয়ে সর্বদা কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক জীবন-যাপনের এমন উত্তম আদর্শ প্রতিষ্ঠা করেন যার প্রতি মুসলিম উম্মাহর পক্ষ হতে তাঁরা চিরকাল প্রশংসা পেতে থাকবেন (ইন্শাআল্লাহ)। তাঁদের অন্যতম হলেন এই পুস্তিকার প্রণেতা মহামান্য শায়খ আল্লামা সালিহ আল-ফাওযান,যিনি বহু মূল্যবান গ্রন্থের লেখক। কুরআন ও সহীহ হাদীসের আলোকে সোনালী যুগের আক্বীদাহ ও আমলের প্রচারই তাঁদের লক্ষ্য উদ্দেশ্য। এই বইটি সম্পাদনার কাজে যাঁরা সার্বিক সহযোগীতা করেছেন তাদেরকে মহান আল্লাহ উত্তম পারিতোষিক প্রদান করুন (আমীন)।