| লেখক | শফীউদ্দীন সরদার |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 11, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 240 |
| Cover Type | হার্ড কভার |
জামাল আলদীন আরব্য উপন্যাসের আলাদীন নয়। আলাদীনের চেরাগও সে পায়নি। বাংলায় জামাল আলদীন হলো জামাল উদ্দীন। জালাল উদ্দীন রুমীর মতো তেমন কোন দার্শনিকও নয় সে। সে একজন সাধারণ মানুষ। তবু তাকে নিয়ে এ উপাখ্যান শুরু করার অর্থ, কিঞ্চিৎ অসাধারণের ছাপ আছে এর মধ্যে। আলাদীনের চেরাগ সে পায়নি ঠিকই, কিন্তু আল্লাহ তায়ালা বোধ করি সেই চেরাগ-ধোয়া কিছু বিশুদ্ধ পানি ইনজেকশানের সুচ দিয়ে এই জামাল আলদীনের দেহে পুশ করে দিয়েছিলেন। পুশ করে দিয়েছিলেন জালাল উদ্দীন রুমীর কিছু দার্শনিক বোধও। এ কারণেই বোধ করি জামাল আলদীন শিশুকাল থেকেই এমন সর্বংসহা আর এতটা তার নীরব প্রতিরোধ শক্তি। আলাদীনের চেরাগের কিঞ্চিৎ শক্তির বলেই সে শ্বাপদসংকুল পরিবেশে আর একপাল বিবেকহীন অমানুষের মাঝে টিকে থাকতে পেরেছে। তরিয়ে উঠতে পেরেছে একটানা বিপর্যয় ও সীমাহীন ঘাত-প্রতিঘাত। 'সারভাইভ্যাল অব দি ফিটেস্ট'- একটা অকাট্য থিওরী। এই ফিটনেস্ট আল্লাহ তায়ালা তার মধ্যে দিয়েছিলেন।