Whatsapp: +8801567808596

  |  

Track Order

মা-বাবার অধিকার

মা-বাবার অধিকার

৳85
৳50
"মা-বাবার অধিকার "বইটির ভূমিকা: الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যে সত্য ও হেদায়ত নিয়ে এ ধরায় আগমন করেছেন, তন্মধ্যে সর্বপ্রথম বস্তু ছিল ঈমান ও তাওহীদের দাওয়াত। অতঃপর যে ব্
  লেখক   মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ.
  প্রকাশনী

 এমদাদিয়া লাইব্রেরী

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   76
  Cover Type   হার্ড কভার

"মা-বাবার অধিকার "বইটির ভূমিকা: الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যে সত্য ও হেদায়ত নিয়ে এ ধরায় আগমন করেছেন, তন্মধ্যে সর্বপ্রথম বস্তু ছিল ঈমান ও তাওহীদের দাওয়াত। অতঃপর যে ব্যক্তি তার উক্ত দাওয়াত কবুল করে নিত, তিনি তাকে আমলী জিন্দিগী গঠন করার জন্য পথপ্রদর্শন করতেন। তাঁর সেই উপদেশাবলীকে মূলত দুভাগে ভাগ করা যায়। প্রথমতঃ, ঐ সকল বিষয় যা বান্দাদের উপর আল্লাহ্ তা'আলার হকের সাথে সংশ্লিষ্ট। যে ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে, বান্দাদের উপর আল্লাহ্ তা'আলার কি হক রয়েছে এবং এ বিষয়ে তাদের উপর ফরযসমূহ কি কি। আর এ সকল হক ও ফরয তারা কিভাবে আদায় করবে। | দ্বিতীয়তঃ, তাঁর শিক্ষার অন্তর্ভুক্ত ছিল ঐ সকল বিষয় যা বান্দাদের হকের সাথে সংশ্লিষ্ট। যার মধ্যে বলা হয়েছে যে, বান্দাদের উপর অন্য বান্দাদের ও সর্বসাধারণের কি কি হক রয়েছে। এ পার্থিব জগতে কোন ব্যক্তি যখন অন্য ব্যক্তির সাথে অথবা কোন মাখলুকের সাথে কোন বিষয়ে জড়িত হয় বা কোন কিছু আদান-প্রদান করে, তখন তাদের মধ্যে কি নীতিমালা হওয়া উচিত এবং এ বিষয়ে আল্লাহ্ তা'আলার বিধান কি। হুক্কুল ইবাদের মাসআলা এজন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ভীতিপ্রদ যে, এতে কোন ত্রুটি হলে অথবা কারাে হক নষ্ট হলে কিংবা কোন যুলুম বা বাড়াবাড়ি হলে, আল্লাহ্ তা'আলা অত্যন্ত দয়ালু ও দাতা হওয়া সত্ত্বেও তার ক্ষমা ও মুক্তির ব্যাপারে তিনি স্বীয় হস্ত প্রসারিত করেন না;বরং (তা থেকে বাঁচার) উপায় হল, হয়ত ইহজগতে ঐ ব্যক্তির হক আদায় করে দেবে অথবা তার নিকট

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।