| লেখক | কাজী আনোয়ার হোসেন |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 13, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 375 |
| Cover Type | পেপার ব্যাক |
“মাসুদ রানা : শার্প শুটার” বইয়ের কিছু কথা:সিরিয়াল কিলিং শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে । টার্গেটদের কেউ ড্রাগডিলার,কেউ গ্যাংস্টার,কেউ আবার বেশ্যার দালাল,কেউ গডফাদার । মারা পড়ল রানা এজেন্সির এক এজেন্ট,জনিও। লাশটা দেখতে গিয়েছিল রানা,ওকে খেদিয়ে দিল পুলিশ। কিন্তু ঘটনাক্রমে তদন্তের দায়িত্ব পড়ল ওরই ওপর ।। কিছু পুলিশ অফিসার ভাবছে,খারাপ লােকরাই তাে মরছে,কাজেই অসুবিধা কী? জানা গেল,কোনও কোনও অফিসারের খুঁটির জোরের কাছে নতি স্বীকার করে নিয়েছেন পুলিশ ক্যাপ্টেন সুযােগটা পুরােপুরি নিচ্ছে খুনি,বিস্তার করছে ওর জাল । সে-জাল যে রানাকেই জড়িয়ে ধরবে অকস্মাৎ,ভাবেনি ও।। ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হাইওয়েতে নিয়ে যাওয়া হলাে ওকে মেরে ফেলে উধাও করে দেয়া হবে লাশ। খতম হয়ে যাবে রানার সমস্ত জারিজুরি ।