Whatsapp: +8801567808596

  |  

Track Order

মেকি

মেকি

৳500
৳350
মেনাথেম শহরের কোলাহল থেকে দূরে, এক নিভৃত গ্রামে অবস্থিত জামান খানের আশ্রম। এতিম ছাত্রদের কলকাকলিতে মুখর এই প্রতিষ্ঠানের আড়ালে কি কোনো অশুভ ছায়া বাসা বেঁধেছে? এক অদ্ভুত রাতে বদলে যায় আশ্রমের চিরচেনা দৃশ্যপট। ছাত্রদের খাবারে লবণের আধিক্য, তীব্র তৃষ্ণা আর বা
  লেখক   রাদিক রাসলান
  প্রকাশনী

 নটিলাস প্রকাশনী

  সংস্করণ   September 10, 2026
  catagory  রহস্য ,  গোয়েন্দা ,  ভৌতিক ,  থ্রিলার ও অ্যাডভেঞ্চার
  Language   বাংলা
  Number of Pages   240
  Cover Type   হার্ড কভার

মেনাথেম শহরের কোলাহল থেকে দূরে, এক নিভৃত গ্রামে অবস্থিত জামান খানের আশ্রম। এতিম ছাত্রদের কলকাকলিতে মুখর এই প্রতিষ্ঠানের আড়ালে কি কোনো অশুভ ছায়া বাসা বেঁধেছে? এক অদ্ভুত রাতে বদলে যায় আশ্রমের চিরচেনা দৃশ্যপট। ছাত্রদের খাবারে লবণের আধিক্য, তীব্র তৃষ্ণা আর বাথরুম থেকে রহস্যময় অন্তর্ধান—সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। সকালে আশ্রমের ছাত্র সাকলাইনকে পাওয়া যায় হাত-পা বাঁধা অবস্থায়, আর আশ্রমের কর্মী আফসারকে উদ্ধার করা হয় কবরের মতো এক গভীর গর্ত থেকে। এই নৃশংস আক্রোশের কারণ কী? আশ্রমের সুনাম বাঁচাতে ও বড় কোনো বিপর্যয় এড়াতে সেখানে হাজির হলো ডিটেকটিভ কল্লোল। ঘটনাস্থলে এসেই কল্লোল মুখোমুখি হলো এক গোলকধাঁধার। ক্লোরোফর্মযুক্ত রুমাল, ভাঙা ঘড়ি আর মাটির নিচে চাপা পড়া অতীত ক্রমশ জটিল করে তোলে রহস্যের জাল। এরই মাঝে নতুন ছাত্র রিহাবের ‘স্লিপওয়াকিং’ বা ঘুমের মধ্যে হাঁটার অসুখ জন্ম দিলো নতুন আতঙ্কের। গভীর রাতে সে কী দেখছে? মাটির নিচে কাদের কঙ্কাল? শিকার এবং শিকারির এই ধূর্ত খেলায় কে আসল আর কে ‘মেকি’? অপরাধী কি বাইরের কেউ, নাকি সবার চোখের আড়ালে ভেতরেই মিশে আছে কোনো ভয়ংকর হন্তারক?

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।