Whatsapp: +8801567808596

  |  

Track Order

মনের উপনিবেশ মনের মুক্তি

মনের উপনিবেশ মনের মুক্তি

৳250
বি-ঔপনিবেশিকতা নিয়ে মুসা আল হাফিজের বয়ান আলাদা। জ্যাক দেরিদা, ফ্রানৎস ফাঁনো, মিশেল ফুকো, নোয়াম চমস্কি কিংবা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-এর ভাষা ধার করে বি-উপনিবেশের তাত্ত্বিক বয়ান তৈরির মধ্যে আরেক ধরনের উপনিবেশ থাকে, যার নাম ইউরোপকেন্দ্রিকতা। মুসলিম জাহানে
  লেখক   মুসা আল হাফিজ
  প্রকাশনী

 গার্ডিয়ান পাবলিকেশন্স

  সংস্করণ   June 15, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   208
  Cover Type   হার্ড কভার

বি-ঔপনিবেশিকতা নিয়ে মুসা আল হাফিজের বয়ান আলাদা। জ্যাক দেরিদা, ফ্রানৎস ফাঁনো, মিশেল ফুকো, নোয়াম চমস্কি কিংবা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-এর ভাষা ধার করে বি-উপনিবেশের তাত্ত্বিক বয়ান তৈরির মধ্যে আরেক ধরনের উপনিবেশ থাকে, যার নাম ইউরোপকেন্দ্রিকতা। মুসলিম জাহানে যে বুদ্ধিজীবীরা এ ধারায় কথার ওপর কথামালা সাজিয়েছেন, তাদের ভাষ্যের কোন জায়গায় অন্তঃসারশূন্যতা-সেটা চোখে চোখ রেখে দেখিয়ে দেন মুসা আল হাফিজ। ইউরোপকেন্দ্রিকতার বাইরে গিয়ে ঔপনিবেশিকতার মোকাবিলার আদর্শিক, জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাণীভাষ্য কী হবে, কেমন হবে-সে প্রস্তাবনা আছে তার ‘মনের উপনিবেশ মনের মুক্তি’ গ্রন্থে। একজন স্বাধীন বুদ্ধিজীবীর বিশ্বাসী চোখ কীভাবে চলতি পৃথিবীর অধিপতি চিন্তা-স্রোতকে চ্যালেঞ্জ করে এবং মুক্তির পথ প্রস্তাব করে, তার লেখ্যচিত্র দেখা যেতে পারে কবি ও দার্শনিক মুসা আল হাফিজের এই গ্রন্থে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।